News Flash

  • Home
  • Uncategorized
  • বুদ্ধগয়ায় বোমাতঙ্ক, উদ্ধার ২ টি বোমা
Image

বুদ্ধগয়ায় বোমাতঙ্ক, উদ্ধার ২ টি বোমা

পাটনা, ২০ জানুয়ারি (হি.স.) : বুদ্ধগয়ায় বোমা পাওয়া যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বিকেলে বুদ্ধগয়ার কালচক্র এলাকার কাছে তল্লাশি অভিযান চালানোর সময় দুইটি বোমা উদ্ধার করে পুলিশ। এই বিষয়ে পুলিশ আধিকারি এন এইচ খান বলেন, একটি বিস্ফোরণের আওয়াজ শোনার পরে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। পরে বুদ্ধগয়ার কালচক্র এলাকা থেকে দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছয় বোম্ব স্কোয়্যাডের আধিকারিকরা। কালচক্র এলাকায় অবস্থিত একটি রান্নাঘর থেকে ফেটে যাওয়া থার্মোস ফ্লাক্স উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কারা এই বোমাগুলি রেখেছিল তা এখনও জানা যায়নি। গোটা ঘটনায় তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে এর আগে দেখা করেছেন বিহারের রাজ্যপাল সত্যপাল মালিক এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বোমা যেখানে পাওয়া গিয়েছে তা পাটনা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
উল্লেখ্য, এই মুহূর্তে বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা রয়েছেন বুদ্ধগয়ায়। বৌদ্ধ ধর্মগুরু থাকাকালীন বোমা মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বুদ্ধ গয়ায়। এর আগে ২০১৩ সালে একাধিক বোমা বিস্ফোরণ হয় বুদ্ধগয়ার ম ন্দির চত্বরে। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয় সিআইএসএফ নিরাপত্তার দায়ি ত্বে থাকবে। কিন্তু তার খবচ বহন করতে হবে মন্দির কর্তৃপক্ষকে। ২০১৩ সালের বোমা বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ৪ গ্রেফতার করে এনআইএ।খরচ বহনের প্রস্তাবে অস্বীকার করে মন্দির কর্তৃপক্ষকে। আপাতত বেসরকারী নিরাপত্তা রক্ষীদের দিয়েই কাজ চালানো হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top