News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে পাক হামলায় মৃত্যু এক সাধারণ নাগরিকের, আহত বিএসএফ জওয়ান সহ ৪
Image

সীমান্তে পাক হামলায় মৃত্যু এক সাধারণ নাগরিকের, আহত বিএসএফ জওয়ান সহ ৪

জম্মু, ২০ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপুনি ঠাণ্ডার মধ্যেও রীতিমতো ‘গরম’ জম্মু ও কাশ্মীর| পাকিস্তান হামলায় গত দু’দিনের মতো শনিবারও অশান্ত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি)| ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাতে ৭ পাকিস্তানি সৈনিকের মৃত্যু, দিল্লিতে নিযুক্ত পাক ডেপুটি হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের, এত কিছুর পরও পাকিস্তানি সেনাবাহিনীর হামলার মনোভাব থামছেই না| বরং দিনদিন আরও বেড়েই চলেছে| ফের বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গুলি-হামলা চালাল পাকিস্তানি সেনাবাহিনী| শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আর এস পুরা সেক্টর এবং আখনুর সেক্টরে গুলি চালাল পাকিস্তানি রেঞ্জার্সরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, আর এস পুরা সেক্টরে পাকিস্তানি রেঞ্জার্সদের গোলাগুলি বর্ষণে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের| এছাড়াও পাক গোলায় আহত হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন জওয়ান সহ মোট ৪ জন|
শুক্রবারই জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন এবং এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণে হয়েছিল দুই সাধারণ নাগরিকের| এছাড়াও আহত হয়েছিলেন অন্তত ১১ জন সাধারণ নাগরিক| সেই হামলার রেশ কাটতে না কাটতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি রেঞ্জার্সরা| ঊর্ধ্বতন এক বিএসএফ অফিসার জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তে চেনাব নদী (আখনুর) থেকে আর পুরা সেক্টর পর্যন্ত সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আর্নিয়া, রামগড়, সাম্বা এবং হিরানগর সেক্টরে গোলাগুলি বর্ষণ চলে শনিবার ভোর পাঁচটা পর্যন্ত|
পাক সেনাবাহিনীর এলোপাথাড়ি গোলাগুলি বর্ষণে আর এস পুরা সেক্টরে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের| পার্গওয়াল সেক্টরে পাক গোলায় আহত হয়েছেন একজন বিএসএফ জওয়ান| আবার আখনুর সেক্টরের কনাচক এলাকায় এক কিশোরী সহ তিন জন আহত হয়েছেন| পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার গোলাগুলি বর্ষণের জেরে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে| তাছাড়া প্রশাসনের তরফে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top