News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা পিছানোর দাবী যুব মোর্চার
Image

মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা পিছানোর দাবী যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা যথাসময়ে হবে  কি না এনিয়ে চর্চা শুরু হয়েছে৷ বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে দাবী জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা যাতে শুরু করা না হয়৷ বিষয়টি নিয়ে যুব মোর্চা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অধ্যাপক মিহির দেবের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছে৷ যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ইঙ্গিত দিয়েছেন পরীক্ষা পেছানো হতে পারে৷ এ নিয়ে পর্ষদে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে৷ এর আগে ঠিক ছিল মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা সূচি ৫ মার্চ থেকে শুরু হবে৷ কিন্তু, নির্বাচনী নির্ঘন্ট অনুযায়ী ভোটের ফলাফল প্রকাশিত হবে ৩ মার্চ৷ তাই নির্বাচনী প্রক্রিয়া এবং নতুন বিধানসভা গঠন পর্ব এই সময়কালের মধ্যে শেষ হচ্ছে না৷ ফলে আরও বেশ কিছুদিন পিছিয়ে দেওয়া ছাড়া অন্য কোন্য বিকল্প নেই বলে মনে করা হচ্ছে৷ তবে, যদি পরীক্ষা পেছানো হয় তাহলে স্বাভাবিক ভাবেই ফলাফলও দেরীতে প্রকাশিত হবে৷ তাতে করে পরবর্তী পর্য্যায়ে উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে ছাত্রছাত্রীদের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top