News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাডম্যান দেখার জন্য মুখিয়ে আছি : মালালা
Image

প্যাডম্যান দেখার জন্য মুখিয়ে আছি : মালালা

লন্ডন, ২০ জানুয়ারি (হি.স.): সিনেমাটি এখনও দেখেননি তিনি। না দেখার আগেই বলিউড সিনেমা প্যাডম্যানের প্রশংসায় পঞ্চমুখ নোবেলজয়ী নারীবাদী সমাজকর্মী মালালা ইউসুফজাই। সিনেমাটির অন্যতম প্রযোজক টুইঙ্কল খান্না সঙ্গে লন্ডনের অক্সফোর্ড ইউনিয়নে দেখা করেন মালালা ইউসুফজাই। সিনেমাটির প্রশংসা করে মালালা বলেন তিনি সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সিনেমাটিকে ‘অনুপ্রেরণাবহ’ হিসেবে চিহ্নিত করেছেন নোবেলজয়ী নারীবাদী এই সমাজকর্মী।
অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে টুইঙ্কল খান্না বলেন, মেয়েদের পিরিয়ড নিয়ে একটি সিনেমা তৈরি ছিল তার প্রাথমিক লক্ষ্য। নিজের বক্তব্যে টুইঙ্কল খান্না দাবি করেন এই বিষিয়ে সচেতনতা হওয়া প্রয়োজন। অন্যদিকে আগামী ২৫ জানুয়ারি পদ্মাবতের সঙ্গে একই দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও ওই দিন মুক্তি পাচ্ছে না প্যাডম্যান। সিনেমাটির মুক্তি দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অরুনাচলম মুরুগানাথম জীবন অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। এই সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, রাধিকা আপ্তে, সোনম কাপুর। প্যাডম্যান সিনেমাকে পরিচালনা করেছেন আর বাল্কি। সিনেমার নির্মাতাদের দাবি এক অন্য ঘরানার স্বাদ পেতে চলেছে দর্শকেরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top