News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন উপলক্ষে ৭৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Image

নির্বাচন উপলক্ষে ৭৫০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারী৷৷ ভোটকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে শুক্রবার পশ্চিম জেলা শাসকের পৌরোহিত্যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ জেলা শাসক ডঃ মিলিন্দ রামটেকের দাবি, ১৮ ফেব্রুয়ারী ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ শুরু হয়েছে৷ গত চল্লিশ দিনে ৭৫০ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায়া গ্রেপ্তারি পরোয়ানা বের করা হয়েছে৷ ফরম ৬ এবং ৭ এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলা এবং বাতিলের প্রক্রিয়া সুচারোভাবে খতিয়ে দেখা হচ্ছে৷ চূড়ান্ত ভোটার তালিকায় বাদ যাওয়া এখনো পর্যন্ত ৮০ জন ভোটার সরাসরি আবেদন জানিয়েছেন৷ কেন্দ্রীয় বাহিনীর ২৮ কোম্পানী ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছে৷ ৩১ জানুয়ারী থেকে কেন্দ্রীয় বাহিনীর পেট্রোলিং জোরকদমে চলবে৷

জেলা শাসক আরও জানিয়েছেন, ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভা সম্পন্ন করার জন্য পুলিশ সর্বোতভাবে দায়িত্বপাল করবে৷ দর্বদলীয় বৈঠকে রাজনৈতিক দলের নেতৃত্বকে ভোট প্রচার, বিজ্ঞাপন, আদর্শ আচরণবিধি নিয়ে বিস্তারিত জানানো হয়েছে৷ ভোটে দাদন বিলি, ভয়ভীতি প্রদর্শন, ভোটারদের প্রভাবিত করার কোন সুষ্পষ্ট অভিযোগ আসলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা শাসক৷ এদিনের সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষী, সদরের মহকুমা শাসক সমিত রায় চৌধুরী প্রমুখ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top