News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, হতাহত ২
Image

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণ, হতাহত ২

কাবুল, ২০ জানুয়ারি (হি.স.): আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে রাস্তার ধারে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল একজনের| এছাড়াও আহত হয়েছেন একজন| প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসাম জানিয়েছেন, শনিবার সকালে পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে রাস্তার ধারে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়| একটি গাড়ি ল্যান্ডমাইনের উপর থেকে যাওয়া মাত্রই জোরালো বিস্ফোরণ হয়| এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত হয়েছেন একজন| প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসাম জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের অক্টোবর মাসে আফগান পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ এবং বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল অন্তত ৪১ জনের| ওই ঘটনায় আহত হয়েছিলেন কমপক্ষে ১২ জন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top