News Flash

  • Home
  • Uncategorized
  • প্রার্থী তালিকা ২২শে প্রকাশ করবে বামফ্রন্ট, অন্য দলেও তৎপরতা
Image

প্রার্থী তালিকা ২২শে প্রকাশ করবে বামফ্রন্ট, অন্য দলেও তৎপরতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷ ভোটের দামামা বেজে গেছে৷ ফলে, বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী তালিকা কবে নাগাদ ঘোষণা করবে সেই অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যবাসী৷ সূত্রের খবর, আগামী ২২ জানুয়ারী বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করবে৷   এদিকে, বিজেপিও খুব শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ তবে, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণায় কিছুটা সময় লাগবে বলে সূত্রের দাবি৷ প্রদেশ তৃণমূল কংগ্রেসেরও একই অবস্থা৷ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করা নিয়ে দোটানায় ভুগছে মমতার দল৷

সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর এদিন জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারী থেকে ২১ জানুয়ারী পর্যন্ত কলকাতায় দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে৷ ফলে, রাজ্যে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যরা সকেেলই ঐ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন৷ তিনি জানান, আগামী আগামী ২২ জানুয়ারী রাজ্যে ফিরে এসে সিপিএমের সভা অনুষ্ঠিত হবে৷ এরপর অনুষ্ঠিত হবে বামফ্রন্টের সভা৷ তখনই স্থির করা হবে প্রার্থী তালিকা ঘোষণার বিষয়টি৷ তাতে ধারণা করা হচ্ছে, ২২ কিংবা ২৩ জানুয়ারী বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে৷

এদিকে, বিজেপিও প্রার্থী তালিকার আংশিক তৈরি করে ফেলেছে৷ সূত্রের খবর, আইপিএফটি’র সাথে জোট চূড়ান্ত হতেই অন্যান্য উপজাতিভিত্তিক রাজনৈতিক দলগুলির সাথে আসন বন্টনের বিষয়ে আলোচনা করবে বিজেপি৷ আইএনপিটি এবং এনসিটি’র সাথেও আসন বন্টন নিয়ে আলোচনা হবে বিজেপি’র৷ এরপরই দেওয়া হবে প্রার্থী তালিকা ঘোষণা৷

প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে কিছুটা অস্বস্তিতে রয়েছে প্রদেশ কংগ্রেস৷ দলের মুখপাত্র তাপস দে’র বক্তব্যে এমনটাই মনে হয়েছে৷ তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে৷ নিশ্চিতভাবে কত সময় লাগতে পারে সেবিষয়ে কিছু জানাতে না পারলেও, অন্তত আরো দশদিন সময় লাগবে বলে তিনি অনুমান করছেন৷ তিনি বলেন, প্রার্থী তালিকা তৈরির কাজ চলছে৷

এদিকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে দোটানায় ভুগছে তৃণমূল কংগ্রেস৷ সাংগঠনিক দিক খুবই দূর্বল অবস্থার কারণে প্রার্থী তালিকা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারেনি প্রদেশ তৃণমূল৷ সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতার ব্যাণার্জির কাছ থেকে নির্বাচনে প্রতিদ্বন্ধিতার বিষয়ে কোন সবুজ সংকেত পায়নি প্রদেশ তৃণমূল৷ ফলে, তৃণমূল কংগ্রেস আদৌ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবে কি না সে বিষয়ে নিশ্চিত হতে পারছেন না প্রদেশ নেতৃত্ব৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top