News Flash

  • Home
  • Uncategorized
  • ঘাতক আমরি হাসপাতাল, কেড়ে নিল আড়াই বছরের ঐত্রির প্রাণ
Image

ঘাতক আমরি হাসপাতাল, কেড়ে নিল আড়াই বছরের ঐত্রির প্রাণ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ঘাতক আমরি হাসপাতাল মুকুন্দপুর৷ কেড়ে নিল আড়াই বছরের ছোট্ট শিশু ঐত্রির প্রাণ৷ শুধু তাই নয়, শিশুর মৃত্যুর পর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর বদলে শাসিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ৷ এমনই অভিযোগ উঠেছে৷ মঙ্গলবার ভোরে ঐত্রির মৃত্যুতে তার পরিজনদের কান্নায় হাসপাতাল চত্বরের আকাশ ভারি হয়ে উঠেছিল৷ চিকিৎসায় গাফিলতির কারণেই ঐত্রির মৃত্যু হয়েছে, এই অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় মামলা দায়ের হয়েছে৷ রাতে ময়না তদন্তের পর শিশুটির নিথর দেহ পরিবারের হাতে তোলা দেওয়া হয়েছে৷

আগরতলা কর্ণেল চৌমুহনী এলাকার বাসিন্দা জয়ন্ত দে এবং সম্পা পালের আড়াই বছরের শিশুকন্যা ঐত্রি দে জ্বর এবং শ্বাসনালীতে সমস্যা নিয়ে গত ১৫ জানুয়ারী ভর্তি হয়েছিল কলকাতা মুকুন্দপুরস্থিত আমরি হাসপাতালে৷ চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ হয়ে উঠছিল ঐত্রি৷ মঙ্গলবার রাতেও খেলাধুলা করেছে ঐত্রি, জানিয়েছেন তার মা সম্পা পাল৷ কিন্তু, বুধবার ভোরেই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনাটি৷ কর্তব্যরত নার্স ইঞ্জেকশন দিতেই শ্বাস নিতে পারছিল না ছোট্ট শিশুটি৷ সন্তানের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে দেখে সাহায্যের আর্জি জানান তার মা৷ কিন্তু, মাক্সের অভাবে সময়মতো দেওয়া যায়নি অক্সিজেন৷ ফলে, কাতরাতে কাতরাতে ঐত্রি মায়ের কোলেই মারা যায়৷ এই মৃত্যুর জন্য গাফিলতি হয়েছে, তা ঢাকা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ঐত্রি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে দাবি করেন৷

এদিন ভুল চিকিৎসায় শিশু-মৃত্যুর জেরে উত্তেজনা ছড়ায় মুকুন্দপুরের আমরি হাসপাতালে৷ শিশুর মৃত্যুতে অনুতপ্ত হওয়ার বদলে হাসপাতালের ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায় শিশুটির পরিবারকে শাসিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ ঐত্রির বাবা জয়ন্ত দে জানিয়েছেন, ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায় নিজেকে হাসপাতালের মস্তান বলে দাবি করেছেন৷

ঐত্রির মা সম্পা পাল জানিয়েছেন, ভুল এন্টিবায়োটিক প্রয়োগের কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে৷ ইঞ্জেকশন দেওয়ার পরপরই দীর্ঘশ্বাস নিতে থাকে তাঁর মেয়ে৷ তা ভালো লাগেনি মায়ের৷ সঙ্গে সঙ্গে বিষয়টি চিকিৎসকদের জানান তিনি৷ তাঁর অভিযোগ, সন্তানের অবস্থা ভাল নয় জানানোর পরও ব্যবস্থা নেয়নি হাসপাতাল৷ এমনকি অক্সিজেন দেওয়া যায়নি মাক্সের অভাবে৷ কিছুক্ষনের মধ্যেই কাতরাতে কাতরাতে মায়ের কোলেই মারা যায় ঐত্রি৷ শিশুর মৃত্যুর খবর আসতেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্য ও আত্মীয় পরিজনেরা৷ তখন তাঁদের হাসপাতালের ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায় শাসিয়েছেন৷ অভিযোগ, শিশুটির মাকে তিনি হুমকি দিয়ে বলেন, মস্তানি করবেন না৷ আমার থেকে বড় মস্তান কে আছে৷ এই বলে তিনি ধাক্কা দেন শিশুটির মাকে, জানিয়েছেন শম্পা পাল৷ এই ঘটনায় হাসপাতালে উত্তেজনা বেড়ে যায়৷ বিক্ষোভের আঁচ করতে করতে পেরে জয়ন্তী চট্টোপাধ্যায় আত্মগোপন করেন৷ শেষপর্যন্ত বিকেলে তিনি ক্ষমা চাওয়ার ভান করে বেরিয়ে আসেন এবং দায়সারা ক্ষমা চাওয়ার নামে তিনি অভিযোগ করেন, তাঁকেও নাকি ধাক্কা দেওয়া হয়েছে৷ তাঁর হাত মুড়ে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন৷ এরপর উত্তেজনা আরও বাড়তে শুরু করে৷ হাসপাতালের সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখার দাবি তোলে শিশুটির পরিবার৷ তাঁদের দাবি, একজন ইউনিট হেড হয়ে তিনি কী ভাষায় কথা বলেছেন, সহমর্মিতা না দেখিয়ে কী ভাষায় হুমকি দিয়েছেন তা খতিয়ে দেখা হোক৷

হাসপাতাল কর্তৃপক্ষ এদিকে ভুল চিকিৎসায় শিশুটির মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দিতে চেষ্টা শুরু করে দেয়৷ হাসপাতালের গ্রুপ সিইও অমিত বড়ুয়ার দাবি, ভুল চিকিৎসায় নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে৷ কিন্তু, ময়না তদন্তের রিপোর্ট না আসার আগেই তিনি কিভাবে এই দাবি করছেন, প্রশ্ণ তুলেছেন শিশুটির বাবা জয়ন্ত দে৷ তাঁর বক্তব্য, ঐত্রির হৃদযন্ত্রে কোন সমস্যা ছিল না৷ কিছুদিন আগেই অন্য একটি হাসপাতালে তার সমস্ত পরীক্ষা করা হয়েছে৷ তাতে হৃদযন্ত্রে কোন সমস্যা রয়েছে বলে রিপোর্টে বলা হয়নি৷ তাঁর কথায়, নিজেদের দোষ ঢাকতেই হাসপাতাল কর্তৃপক্ষ এখন গল্প সাজাচ্ছেন৷ তিনি পূর্ব যাদবপুর থানায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন৷ পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও করুণ আর্জি জানিয়েছেন তাঁর সন্তানের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top