News Flash

  • Home
  • Uncategorized
  • পার্টি অফিসে আগুন, প্রচার সজ্জা নষ্ট করায় পথ অবরোধ
Image

পার্টি অফিসে আগুন, প্রচার সজ্জা নষ্ট করায় পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৭ জানুয়ারী৷৷ পার্টি অফিসে ভাঙচুর এবং প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ তুলে বিজেপির কর্মীরা বিলোনীয়া-শ্রীনগর সড়ক অবরোধ করেছে এক ঘন্টা৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কোন এক সময় দুসৃকতিরা বিলোনীয়ার জয়চাঁন্দপুরস্থিত বিজেপি পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে৷ সেই সাথে দলের প্রচার সামগ্রি ফ্ল্যাগ- ফেস্টুন ইত্যাদি নষ্ট করে দিয়েছে৷ সকালে দলের কর্মী সমর্থকরা বিষয়টি দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন৷ তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ এক সময় বিজেপি কর্মীরা বিলোনীয়া-শ্রীনগর সড়ক অবরোধ করেন৷ প্রায় একঘন্টা যাবৎ চলে পথ অবরোধ৷ খবর পেয়ে সেখানে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল৷ অবরোধকারীদের সাথে তিনি কথা বলেন এবং অবরোধ প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেন৷ দীর্ঘসময় আলোচনার পর পুলিশের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়৷ পুলিশ আশ্বাস দিয়েছে, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷ প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে চলেছে৷ বিধানসভা নির্বাচনের প্রাক্ কালে এই ধরনের হিংসা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top