News Flash

  • Home
  • Uncategorized
  • পলিটব্যুরো সদস্যরাই রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএমের তারকা প্রচারক
Image

পলিটব্যুরো সদস্যরাই রাজ্য বিধানসভা নির্বাচনে সিপিএমের তারকা প্রচারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ আগামী ২১ জানুয়ারি থেকে ত্রিপুরার ক্ষমতাসীন সিপিআইএম তাদের অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচারাভিযানের সূচনা করবে৷ এই পর্যায়ে পলিটব্যুরের প্রায় সকল সদস্যই কয়েক ধাপে রাজ্য সফরে আসবেন৷ সিপিআইএম এর রাজ্য সম্পাদক বিজন ধর জানিয়েছেন, ৩১ জিসেম্বর রাজধানীতে কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হয়েছে৷ এখন আর এ জাতীয় রাজ্যভিত্তিক জনসভা আয়োজিত হবে না৷ বিধানসভা কেন্দ্রভিত্তিক এবং জেলাস্তরে জনসভা অনুষ্ঠিত হবে৷

তিনি বলেন, গত কিছু দিন যাবত পার্টির নির্দিষ্ট পরিকল্পনার বাইরে গিয়ে বিভিন্ন এলাকায় জনসভা মিছিল ইত্যাদি সংগঠিত হচ্ছে৷ তবে অন্তিম পর্যায়ের প্রচারাভিযান শুরু হবে ২১ জানুয়ারী থেকে৷ বাধারঘাটে ওইদিন এক জনসভা অমুষ্ঠিত হবে৷ পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলির কর্মী সমর্থকরাও এখানে উপস্থিত থাকবেন৷ এই জনসভায় ভাষণ দেবেন পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সিপিইএম এর তারকা প্রচারকদের সম্পর্কে বিস্তারিত জানিয়ে বিজন ধর বলেন, পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি আবার ত্রিপুরায় আসবেন৷ তিনি বেশ কয়েকটি জনসভায় বক্তব পেশ করবেন৷ তাছাড়াও আসবেন প্রকাশ কারাত, বন্দা কারাত সহ পুলিটব্যুরোর প্রায় সকল সদস্যই৷ পলিটব্যুরোর সদস্য তথ পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক বিমান বসু সোনামুড়া, মেলাঘর সহ বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেবেন৷ রাজ্যে দীর্ঘ সময় ধরে অবস্থান করবেন সূর্যকান্ত মিশ্র৷ বিজন ধর জানান, ইতিমধ্যেই সিপিআইএম এর প্রচারাভিযানে যথেষ্ঠ গতি এসেছে৷ কিন্তু বেশ কিছু এলাকায় বিজেপি প্রচারাসজ্জা নষ্ট করেছে৷ বুথ অফিস ভেঙে দিয়েছে৷ তার পরেও পার্টি কমরেডদের উৎসাহের কোনও খামতি নেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top