News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবারের মধ্যেও রাজনীতির হিংসা, ভাইয়ের পেটে ছুরি চালিয়ে হত্যা
Image

পরিবারের মধ্যেও রাজনীতির হিংসা, ভাইয়ের পেটে ছুরি চালিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷ রাজ্যে ফের এক বিজেপি কর্মী খুন হয়েছেন৷ নিহত বিজেপি যুবমোর্চার কর্মীর নাম চিরঞ্জিত দাস (২৬)৷ জানা গেছে প্রথমে বাকবিতন্ডা ও পরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে এই বিজেপি কর্মীকে৷ তাঁর বাড়ি সিধাই থানাধীন সিমনা কলোনি এলাকায়৷ নিহতের মা বিজেপি-র পৃষ্ঠাপ্রমুখ৷ তাঁদের বাড়িতে বিজেপি-র অফিস করার বিষয়কে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত৷ জানা গেছে, খুনের দায়ে প্রধান অভিযুক্ত কার্তিক দাস এবং তাঁর পরিবারের সদস্যরা সিপিআইএম সমর্থক৷ পুলিশ সূত্রের খবর, কার্তিক এবং চিরঞ্জিত তাঁরা একই পরিবারের সদস্য৷ পরিবারিক সম্পর্ক অনুযায়ী দুজন খুড়তুতো ও জ্যঠতুতো ভাই৷ কিন্তু রাজনৈতিক কারণে উভয় পরিবারের মধ্যে বিবাদ চলছিল বহুদিন ধরে৷ এদিকে পরিবারের লোকজন জানিয়েছেন, পৌষ সংক্রান্তির দিনেই খুনের চেষ্টা হয়েছিল৷ দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় সেদিনই৷ তখনই চিরঞ্জিতকে দেখে নেওয়ার, এমন কি খুন করার হুঁশিয়ারি দিয়েছিল কার্তিক৷

সোমবার রাতে ছোটভাই কার্তিক এসে চিরঞ্জিতকে ঘর থেকে ডেকে নিয়ে যায়৷ রাস্তায় চিরঞ্জিতের পেটে ছুরি দিয়ে আঘাত করে কার্তিক৷ তাঁর চিৎকার শুনতে পেয়ে পরিবারের লোকজন এবং এলাকাবাসী ছুটে আসেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও অগ্ণিনির্বাপক কর্মীরা৷ তাঁরাই গুরুতর আহত অবস্থায় চিরঞ্জিতকে হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

ঘটনাস্থলে থেকে কার্তিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয় লেকাজন তাকে হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন৷ ময়নাতদন্তের পর মঙ্গলবার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ঘটনাস্থলে ছুটে গেছেন বিজেপি’র নেতারা৷ এই ঘটনায় অভিযুক্ত কার্তিক দাসের কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী এবং চিরঞ্জিতের পরিবার৷ এলাকাবাসীর অভিযোগ, কার্তিক সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ভাবে চিরঞ্জিতকে খুন করেছে৷ কারণ চিরঞ্জিতকে ঘর থেকে ডেকে আনার সময়ই কার্তিক ছুরি নিয়ে এসেছিল৷ এ ঘনটাকে কেন্দ্র করে সিমনা কলোনি এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top