News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কংগ্রেস এবং আকাল’ জমজ ভাই রাজস্থানে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য প্রধানমন্ত্রীর
Image

‘কংগ্রেস এবং আকাল’ জমজ ভাই রাজস্থানে কংগ্রেসকে নিশানা করে মন্তব্য প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : ‘কংগ্রেস ও আকাল’ দু’টিই সমার্থক শব্দ এবং তারা জমজ ভাই বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | মঙ্গলবার রাজস্থানে একটি তেল সংশোধনাগারের উদ্বোধন করেতে গিয়ে তিনি কংগ্রেসকে আক্রমন করে বলেন ‘কংগ্রেস এবং আকাল হল জমজ ভাই’| এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান|

এদিন, মোদী তাদের উপস্থিতিতে কংগ্রেসকে নিশানা করে একহাত নেন| তিনি বলেন, দেশে ঘুরে ঘুরে শিলান্যাশ করলেই উন্নয়ন হয়ে যায় না| কাজ করেও দেখাতে হয়| এদিন মোদী রাজস্থানের বারমের জেলায় এসে দেশের অত্যাধুনিক একটি তেল সংশোধনাগারের উদ্বোধন করেন| আর কংগ্রেসকে নিশানা করার জন্য তিনি এই অনুষ্ঠান মঞ্চকে বেছে নেন| তিনি এদিন বলেন, কংগ্রেস যেখানে যায় আকালও তাদের সঙ্গে সেখানে যায়| তিনি বলেন, নিজেদের লক্ষ পূরণের জন্য কাজে মনোসংযোগ করা দরকার|

এদিন ‘একপদ এক পেনশন’-এর ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, ‘তিন মূর্তি হাইফা চৌক’ জায়গাটি মেজর দলপত সিং শেখয়াতের স্মরণে করা হয়েছিল| ‘একপদ এক পেনশনের ব্যাপারে এর আগেও করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল| নির্বাচনের আগে এর জন্য অনেক প্রচার করা হয়েছিল| কিন্তু কাজের কাজ কিছু হয়নি| এটাই কংগ্রেসের স্বভাব| তিনি বলেন, ‘আমি ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর রেবারিতে এসে পূর্বেকার সেনাদের কাছে ঘোষণা করেছিলাম আমরা ক্ষমতায় এলে ‘একপদ এক পেনশন চালু করব’| তিনি বলেন প্রাথমিক ভাবে বলা হয়েছিল এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বাজেট হবে| পরে হিসাব করে দেখা গিয়েছে, ‘একপদ এক পেনশন’-এর জন্য প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি পেনশন যোজনার জয়া লাগবে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top