News Flash

  • Home
  • Uncategorized
  • মারুতি ও বাইক সংঘর্ষ, গুরুতর জখম এক
Image

মারুতি ও বাইক সংঘর্ষ, গুরুতর জখম এক

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ১৫ জানুয়ারি৷৷ বেপরোয়াভাবে যান বাহন চলাচলের ফলে কতই না জীবন হানি ঘটছে৷ রোজ কোথাও না কোথাও দুর্ঘটনার কবলে পড়ছে নিত্য পথ যাত্রী থেকে সুকল পড়ুয়ারাও৷ তবুও ট্রাফিক ব্যবস্থার উন্নতি করছেনা সরকার৷ রয়েছে প্রশাসনিকভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দূর্বলতা, যার কারণে অনভিজ্ঞ চালকের কুকর্মের ফলেই অকালে বহু লোকের প্রাণ চলে যাচ্ছে৷ আজ সকাল ছিল ঘন কুয়াশা ঢাকা৷ ঠিক তখন প্রায় ৯২০ মিনিট হবে৷ দক্ষিণ কলমচৌড়ার গলাচিপায় ঘটেগেল মুখোমুখী বাইক ও মারুতি সংঘর্ষ৷ মারুতী গাড়ীটির নম্বর টিআর০এ-০৪৯৭ এবং বাইকের নম্বর হচ্ছে টিআর০১এল৮০৭৫৷ প্রত্যক্ষ দর্শীরা জানান মারুতীটি আগরতলা থেকে শিক্ষক নিয়ে বক্সনগর ব্লকের বিভিন্ন সুকলে যায়৷ সম্ভবত বাতাদোলা যাওয়ার পথেই দক্ষিণ কলমচৌরা গ্রামের বাইক চালক আছন সরকার গলাচিপা নিজ বাড়ী থেকে কলমচৌরা বাজার আসার সময়ই দূর্ঘটনাটি ঘটেছে৷ মারুতি গাড়ীটির গতি ছিল খুবই বেশী যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে মুখোমুখী করে ফেলে৷ বাইক চালক বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেও কোন লাভ হয়নি৷ অনেক দূর থেকে ব্রেক কষেও বাইক মারুতির নীচে ঢুকে গেছে৷ চালক আছন সরকারের অবস্থা বেগতিক দেখে চালক গ্রামবাসী ছুটে এসে সঙ্গে সঙ্গে বক্সনগর প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়৷ ডাক্তার অবস্থার বেগতিক দেখে তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ পা ও কোমড়ে এবং মাথায় প্রচণ্ড আঘাত লাগে৷ দূর্ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার ইনস্পেকটর তাপসবাবু দ্রুত ঘটনাস্থলে যান এবং সুষ্ট তদন্ত করে দেখবে বলে এলাকাবাসীদের কে আশ্বাস দেন৷ বর্তমানে বাইক চালক জিবি হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top