News Flash

  • Home
  • Uncategorized
  • ৭.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল পেরু, আহত ৬৫ জন
Image

৭.৩ মাত্রার ভুমিকম্পে কেঁপে উঠল পেরু, আহত ৬৫ জন

লিমা (পেরু), ১৪ জানুয়ারি (হি.স.): বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। দক্ষিণ পেরুর উপকূলবর্তী এলাকায় রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্পটি পেরুর দক্ষিণ-পশ্চিম আকারি এলাকার ৩১ কিলোমিটার দক্ষিণে ঘটেছে। ভূমিকম্প এলাকাটিতে সুনামির সতর্কতা জারি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩।এই ভূমিকম্পে ৬৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে তাদের মধ্যে কমপক্ষে ২৩ জনই আকারি এলাকার বাসিন্দা। ভূমিকম্প কবলিত বিস্তীর্ণ এলাকাটির বেশির ভাগ অংশই দুর্গম পার্বত্য এলাকা বলে এখনো সব এলাকার খবর এসে পৌঁছায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। ভূকম্পনের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামির আশঙ্কা রয়েছে। যার প্রভাবে উপকূলীয় জলোচ্ছ্বাস হতে পারে। উদ্ধার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের যে এলাকাটিতে পেরুর অবস্থান সেখানে অসংখ্য আগ্নেয়গিরি রয়েছে। এজন্য ভূতাত্ত্বিকরা একে ‘অগ্নিবলয়’ বলে অভিহিত করে থাকেন। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালে এক শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠেছিল আকারি।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top