News Flash

  • Home
  • Uncategorized
  • সাই হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ড, বরেলিতে মৃত্যু দুই মহিলার
Image

সাই হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ড, বরেলিতে মৃত্যু দুই মহিলার

বরেলি, ১৫ জানুয়ারি (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক উত্তর প্রদেশের বরেলির স্টেডিয়াম রোডে অবস্থিত সাই হাসপাতালে| সোমবার ভোর চারটে নাগাদ সাই হাসপাতালের আইসিইউতে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জন মহিলার| এছাড়াও গুরুতর আহত হয়েছেন এক জন মহিলা| হাসপাতাল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় বেশ কয়েকজন রোগীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে হাসপাতাল চত্বরে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| দমকল কর্মীদের তত্পরতায় দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে|

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার ভোর ৩.৩০ থেকে চারটের মধ্যে হাসপাতালের আইসিইউতে আচমকা আগুন লাগে| অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকজন রোগী আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন| আইসিইউ থেকে রোগীদের বের করার আগেই শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারান দু’জন মহিলা| এছাড়াও গুরুতর আহত হয়েছেন একজন মহিলা| মৃত দুই মহিলার নাম হল, রাজবালা এবং মঙ্গলা দেবী| তাঁদের বাড়ি বদায়ুঁতে| গুরুতর আহত হয়েছেন শান্তি দেবী নামে এক মহিলা| তাঁকে আশঙ্কাজনক অবস্থায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|

অগ্নিকাণ্ডের ঘটনায় দুই মহিলার মৃত্যু এবং একজন মহিলার অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর পরিজনরা| এরই মধ্যে পুলিশ হাসপাতাল চত্বরে এলে পরিস্থিতি শান্ত হয়ে যায়| আইসিইউতে কীভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিটের কারণেই সম্ভবত আগুন লেগেছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top