News Flash

  • Home
  • Uncategorized
  • পেরুতে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই, আহত ৫৬
Image

পেরুতে ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই, আহত ৫৬

লিমা (পেরু), ১৫ জানুয়ারি (হি.স.): বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। দক্ষিণ পেরুর উপকূলবর্তী এলাকায় রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৭.৩৷ ইতিমধ্যে দু’জনের প্রাণহানির খবর সামনে এসেছে৷ নিখোঁজ ১৭ জন৷ মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷

উল্লেখ্য রবিবার স্থানীয় সময় ৪ টা ১৫ মিনিটে কেপে ওঠে পেরুর উপকূল| এদিন সকাল পর্যন্ত ৫৬ জনের আহতের খবর পাওয়া গিয়েছিল| কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর খবর আসতে শুরু করে| সূত্রের খবর, অনুযায়ী, ওই দিন রাতে পাথর চাপা পড়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গিয়েছে৷ অন্যদিকে, বেলা ইউনিয়ন শহর থেকে দ্বিতীয় ব্যক্তির মারা যাওয়ার খবর সামনে এসেছে৷

আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে বলা হয়েছে ভূমিকম্পটি পেরুর দক্ষিণ-পশ্চিম আকারি এলাকার ৩১ কিলোমিটার দক্ষিণে ঘটেছে। ভূমিকম্প এলাকাটিতে সুনামির সতর্কতা জারি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। পেরুর আকারি থেকে ৪২ কিলোমিটার দূরে একটি জায়গায় এই কম্পন অনুভূত হয়৷ কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার নীচে। উপকূলবর্তী এলাকা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সকলকে৷

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জারি করা হয়েছে সতর্কতা৷ যেকোনও মুহূর্তে সুনামির সুবিশাল ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে৷ ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে৷ যার প্রভাবে উপকূলীয় জলোচ্ছ্বাস হতে পারে। উদ্ধার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

Releated Posts

শান্তি ও স্থিতিশীলতার পথে নাগাল্যান্ড, ভারত ও বিশ্বের সঙ্গে যোগাযোগও বাড়ছে: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ড বর্তমানে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাজ্যে পরিণত হয়েছে এবং দেশের অন্যান্য অংশের পাশাপাশি বিশ্বের…

ByByNews Desk Sep 5, 2026

উচ্চঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভারতীয় নাবিকদের নজরদারিতে ডিজিএমএ-র নতুন ট্র্যাকিং মডিউল

কলকাতা, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় পতাকাবাহী এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের গতিবিধি নজরে রাখতে ই-ন্যাভিক (ই-নাভিক)…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top