News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে রক্তাক্ত করে পলাতক স্বামী
Image

স্ত্রীকে স্ক্রু ড্রাইভার দিয়ে রক্তাক্ত করে পলাতক স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ মদমত্ত স্বামীর নৃশংসতার শিকার স্ত্রী৷ স্ক্রু ড্রাইভার দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় স্বামী৷ নিগৃহীতা গৃহবধূর নাম বনশ্রী সাহা৷ বয়স আনুমানিক ৩০৷ বর্বরোচিত ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরতলির বণিক্য চৌমুহনী এলাকায়৷ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী৷ অভিযুক্ত স্বামী ভবতোষ সাহার বিরুদ্ধে বোধজনংগর থানায় মামলা রুজু করেছে নিগৃহীতা গৃহবধূর বাপের বাড়ির লোকজন৷ পণের জন্য বিয়ের পর থেকেই ভবতোষ দাস স্ত্রী বনশ্রী’র উপর নির্যাতন করত বলে অভিযোগ করেছেন স্থানীয় মানুষজন৷ জানা গিয়েছে, দিন দশেক আগে বেধরক পিটিয়ে জি বি হাসপাতালে ভর্তি করে পালিয়ে গিয়েছিল স্বামী৷ আদালতে বধূ নির্যাতনের একটি মামলাও চলছে ভবতোষের বিরুদ্ধে৷ নির্যাতিতা গৃহবধূ জি বি হাসাপাতলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ অভিযোগ, নেশা কারবারী ভবতোষ টাকা দিয়ে পুলিশকে ম্যানেজ করে অবাধে ঘোড়াফেরা করছে৷ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশি নির্লিপ্ততায় ক্ষোভ গৃহবধূর মার৷ তিনি অবিলম্বে অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top