News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রমিকদের মজুরী আইন লঙ্ঘন মামলায় রাজ্য সরকারকে হাইকোর্টের নোটিশ
Image

শ্রমিকদের মজুরী আইন লঙ্ঘন মামলায় রাজ্য সরকারকে হাইকোর্টের নোটিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ রাজ্যের খাদ্য গুদামের শ্রমিকদের লোডিং এবং আনলোডের জন্য মজুরি পরিশোধে ন্যুনতম মজুরী আইন লঙ্ঘনের মামলায় উচ্চ আদালত রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে৷ আগামী ১৯ জানুয়ারী এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷

আবেদনকারীর পক্ষে মামলার প্রতিনিধিত্বকারী আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, খাদ্য গুদামে শ্রমিকদের মজুরী প্রদানে আইনের উলঙ্ঘনের একটি মামলা উচ্চ আদালতে দায়ের হয়েছে৷ বিচারপতি শুভাশিষ তলাপাত্রের এজলাসে বাদি ও বিবাদি উভয়পক্ষের শুনানি শেষে কেন শ্রমিকদের ন্যুনতম মজুরি দেওয়া হচ্ছে না, এই মর্মে উচ্চ আদালত রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে৷ ইতিপূর্বে রাজ্যের আলাদা পাঁচটি খাদ্য গুদামের শতাধিক শ্রমিক উচ্চ আদালতে একই ধরনের মামলা করেছিলেন৷ শুক্রবার বিচারপতি শুভাশিষ তলাপাত্রের বেঞ্চে ছয়টি মামলা একত্রে শুনানি হয়েছে৷ এডিনগর, নন্দননগর, গান্ধিগ্রাম, মোহনপুর, উদয়পুর ও বিশ্রামগঞ্জে রাজ্য খাদ্য গুদামের শ্রমিকদের দায়ের করা ছয়টি মামলার শুনানির দিন আগামী ১৯ জানুয়ারী ধার্য্য হয়েছে৷

আইনজীবী শ্রীকর ভৌমিক জানান, শ্রম দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুসারে খাদ্য গুদামের শ্রমিক দৈনিক ৪৯১ টাকা মজুরী হিসেবে মাসে ১৪৭৩০ টাকা পাবেন৷ তাতে মোট কার্যদিবস ২৬ দিন এবং ছুটির দিন ৪৷ কিন্তু, খাদ্য ও জনসংভরণ দপ্তর শ্রমিকদের প্রতি বস্তা হিসেবে কিংবা কাজ করলে মজুরী সেই ভিত্তিতে মজুরী দিচ্ছে৷ এই পদ্ধতি সম্পূর্ণ বেআইনী বলে জানান শ্রীকর ভৌমিক৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top