News Flash

  • Home
  • Uncategorized
  • দম্পতির আকন্ঠ মদ্যপান, অগ্ণিদগ্দ হয়ে স্ত্রীর মৃত্যু,সন্দেহের তীর স্বামীর দিকে
Image

দম্পতির আকন্ঠ মদ্যপান, অগ্ণিদগ্দ হয়ে স্ত্রীর মৃত্যু,সন্দেহের তীর স্বামীর দিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি৷৷ মদমত্ত দম্পতির বিবাদে আত্মঘাতী গৃহবধূ৷ মৃতার নাম তুষি দেববর্মা৷ বয়স আনুমানিক ৩৬৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম থানাধীন কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায়৷ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় তুষি৷ অভিযোগের তীর স্বামী রাজেশ দেববর্মার বিরুদ্ধে৷ ব্যাঙ্ক কর্মী স্বামীর সঙ্গে আকন্ঠ মদ্যপান করে স্ত্রী’র আত্মহত্যার তদন্তে নেমেছে পুলিশ৷

উল্লেখ্য, আধুনিক জীবন কাটাতে গিয়ে দু জনের মধ্যে দীর্ঘদিন ধরে বনিবনা চলছিল না৷ পরিবারের সদস্যদের দাবী দম্পতি বন্ধু বান্ধবদের নিয়ে মদ খেয়ে সবসময় বাড়িঘরে উশৃঙ্খলতা করত৷ বৃহস্পতিবার মদের নেশায় আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল গৃহবধূ৷ অর্ধদগ্দ অবস্থায় স্থানীয়রা জি বি হাসপাতালে ভর্তি করলেও শুক্রবার গভীররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷ মৃতদেহ ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তোলে দিয়েছে পুলিশ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগ্ণিদগ্দ তুষিকে চিকিৎসা করার সময় মৃতার শরীরে মদমত্ত হওয়ার সত্যতা খঁুজে পেয়েছিলেন৷ পরিকল্পিত খুন করতে মদ খাওয়ানোর পর আগুন লাগানো হয়েছে কিনা সন্দীহান মৃতার বাপের বাড়ির লোকজন৷

এদিকে, আধুনিক সমাজ ব্যবস্থায় সভ্যতা ও সংসৃকতিকে পদদলিত করছেন একাংশ মহিলারা৷ তারা চরম উশৃঙ্খলতার পরিচয় রাখছেন৷ পাশ্চাত্য সংসৃকতিকে দত্তক নিয়ে তারা এতটাই বেহায়াপনায় মাতোয়ারা হয়ে উঠছেন যে ভবিষ্যৎ প্রজন্মও তাদের কাছ থেকে সঠিক শিক্ষা পাচ্ছে না৷ তাই সন্তানরা বিপথে পরিচালিত হচ্ছে৷ নিজ বাড়িতেই যেখানে  পাশ্চাত্য সংসৃকতির আখড়া হয়ে থাকে সেখানে সন্তানরা কতটু সুনগারিক ও সভ্যতা এবং সংসৃকতিকে আয়ত্ত করতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ণ৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top