News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসকে তুষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, জানালেন পদচ্যুত রতন লাল নাথ
Image

কংগ্রেসকে তুষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, জানালেন পদচ্যুত রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী৷৷ রাজ্য বিধানসভার অধ্যক্ষ কর্তৃক কংগ্রেস ত্যাগ করে বিজেপিগামী বিধায়কের সদস্যপদ খারিজের বিষয়ে বিজেপি পরোয়া করতে নারাজ৷ একই সঙ্গে বিধানসভায় সদস্যপদ হারিয়ে রতনলাল নাথ সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে বোঝাপড়ার অভিযোগ তুলেছেন৷

বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নির্বাচন আর বেশি দিন বাকি নেই৷ অধ্যক্ষের এই সিদ্ধান্তে কিছু যায় আসে না৷ জনমতের অনুকূলে রয়েছেন রতন লাল নাথ৷ যাঁদের দ্বারা তিনি নির্বাচিত হয়েছেন তাঁদের মতামতকেই তিনি প্রাধান্য দিয়েছেন৷ ফলে জনগণ তাঁর সাথেই রয়েছেন৷ বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তে জনমতে কোনও প্রভাব পড়ে না৷

এদিকে, বিধায়ক পদচ্যুত রতন লাল নাথ বলেন, কংগ্রেসকে তুষ্ট করতে সিপিআইএম এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে এই সিদ্ধান্তের কোনও প্রভাব আছে বলে মনে হয় না৷ যদিও আইনিভাবে এ ধরনের চেষ্টার মোকাবিলা করা যেত৷ কিন্তু এ বিষয়ে জনগণের কোনও আগ্রহ নেই৷ অচিরেই নির্বাচন ঘোষণা হবে৷ বিধানসভার অধিবেশন বসারও আর কোনও সম্ভাবনা নেই৷ রাজ্যের মানুষের ইচ্ছা অনুযায়ী যাবতীয় পদক্ষেপ নিতে হবে৷ রাজ্যের মানুষের ইচ্ছা যাতে সফল হয় তার জন্যই সকলে মিলে চেষ্টা করছেন৷ এতে অধ্যক্ষের সিদ্ধান্তের প্রভাব আছে বলে মনে হয় না৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top