News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার নিয়মিতকরণে সাড়া দিচ্ছে না, ভিআইপি রোড অবরোধ অনিয়মিত কর্মচারীদের, দিনভর জনদুর্ভোগ
Image

সরকার নিয়মিতকরণে সাড়া দিচ্ছে না, ভিআইপি রোড অবরোধ অনিয়মিত কর্মচারীদের, দিনভর জনদুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ কয়েক দফা ডেপুটেশন ও ধরনা দিয়েও কোনও কাজ না হওয়ায় পথ অবরোধ করলেন ভূমি ও উদ্যান

শুক্রবার রাজধানী আগরতলায় সার্কিট হাউসের কাছে অনিয়মিত কর্মচারীরা পথ অবরোধ করেছেন নিয়মিতকরণের দাবীতে৷ ছবি নিজস্ব৷

দপ্তরের অনিয়মিত কর্মচারীরা৷ সরকার ঘোষিত নীতি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে তাঁদের অনিয়মিত করে রাখা হয়েছে বলে অভিযোগ৷ দীর্ঘদিন ধরে ভূমি ও উদ্যান দফতরের কর্মীরা তাঁদের চাকরি নিয়মিত করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন৷ তাঁরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন সময় কৃষি দফতরের অধিকর্তা, কৃষিমন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও কয়েক ধফা ডেপুটেশন দিয়েছেন৷ বহুবার ধরনা কর্মসূচিও সংগঠিত করা হয়েছে৷ কিন্তু রাজ্য প্রশাসনের তরফে এখন পর্যন্ত কোনও ইতিবাচক ব্যবস্থা নেওয়া হয়নি৷ এর পর কঠোর পদক্ষেপ নেওয়ায় হুমকি দেওয়া সত্ত্বেও ভূমি ও উদ্যান দপ্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার বিষয়ে গত মঙ্গলবারের ক্যাবিনেটে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এই পরিস্থিতিতে শুক্রবার সকালে ভূমি ও উদ্যান দফতরের অনিয়মিত কর্মীরা একযোগে পথে নামেন৷ রাজধানী আগরতলায় গুরুত্বপূর্ণ সড়ক তথা রাজভবন, সচিবালয় এবং বিধানসভা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসগুলিতে যাওয়ার রাস্তা অবরোধ করে দেওয়া হয়৷ সার্কিট হাউসে এই অবরোধ কর্মসূচি সকাল থেকে চলেছে৷ ঘটনাস্থলে প্রচুরসংখ্যক নিরাপত্তা বাহিনী নামানো হয়েছিল৷ পথের উভয় দিক থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এমনকি মন্ত্রী এবং আধিকারিকেরাও সচিবালয়ে যেতে পারছিলেন না৷ প্রশাসনের তরফে আলোচনার চেষ্টাও করা হয়নি৷ রাতে বিজেপি সভাপতি বিপ্লব দেব আন্দোলনকারীদের সাথে কথা বলেন৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top