News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থানে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৫
Image

রাজস্থানে অগ্নিকাণ্ডে নিহত একই পরিবারের ৫

জয়পুর, ১৩ জানুয়ারি (হি.স.): রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে মৃত্যু একই পরিবারের পাঁচজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের রাজধানী শহর জয়পুরের বিদ্যানগর এলাকায়। পুলিশ সূত্রে দাবি করা হয় ওই এলাকায় অবস্থিত একটি বাড়িতে রান্নার সিলিন্ডার ফেটে গিয়ে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডে নিহত হন একই পরিবারের পাঁচজন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা এলাকাটিকে ঘিরে রাখে পুলিশ।
মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের অন্য আরও তিন জন আগ্রা গিয়েছিল। আগুন লাগার খবর পেয়ে তারা ফিরে আসে। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনাটি তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top