News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচারসজ্জা তছনছে বিজেপি’কে নিশানা সি পি এম নেতৃত্বের
Image

প্রচারসজ্জা তছনছে বিজেপি’কে নিশানা সি পি এম নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ ১৮’র নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ শাসক দল বনাম বিজেপি’র ছায়াযুদ্ধ চরমে উঠতে শুরু করেছে৷ আগরতলার রামনগর ২নং রোড এলাকায় সি পি এম দলের প্রচারসজ্জা তছনছ করেছে দুসৃকতীরা৷ শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বামফ্রন্ট নেতৃত্ব৷ অভিযোগের তীর বিজেপি’র বিরুদ্ধে৷ সি পি এম লোক্যাল নেতৃত্বের অভিযোগ, কেন্দ্রের টাকায় বিজেপি’র দুবৃত্তরা রাজনৈতিক হিংসা ছড়াতে প্রচারসজ্জায় নাশকতা শুরু করে দিয়েছে৷

তাঁদের অভিযোগ, গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক দল বিজেপি৷ বাড়িবাড়ি জনগন থেকে চাঁদা সংগ্রহ করে সি পি এম প্রচারসজ্জা লাগাচ্ছে৷ প্রচারসজ্জা নষ্টের প্রতিবাদে পশ্চিম থানায় মামলাও করেছে বামপন্থী নেতারা৷ বিজেপি’কে কাঠগড়ায় দাড় করিয়ে সন্ধ্যায় বিক্ষোভ সভাও সংগঠিত করেছে বামপন্থীরা৷ সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলগুলির প্রচারসজ্জা নষ্ট করা হচ্ছে৷ পুলিশ তদন্ত করেও কোন সুষ্ঠ সমাধান করতে পারছেনা৷ রাজনৈতিক ফায়দা লুটতে কারা বিভিন্ন দলের পতাকা, প্রচারসজ্জা নষ্ট করছে প্রকৃত রহস্য উন্মোচনের দাবী জানাচ্ছেন রাজ্যবাসী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top