News Flash

  • Home
  • Uncategorized
  • দলত্যাগ বিরোধী আইনে রতন নাথের বিধায়ক পদ খারিজ করলেন অধ্যক্ষ
Image

দলত্যাগ বিরোধী আইনে রতন নাথের বিধায়ক পদ খারিজ করলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ বিজেপিতে সদ্য যোগদানকারী কংগ্রেস বিধায়ক রতনলাল নাথের বিধানসভার সদস্যপদ খারিজ করে দেওয়া হয়েছে৷ দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভার অদ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ এই সিদ্ধান্ত নিয়েছেন৷ শুক্রবার বিধানসভার সচিবালয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ দীর্ঘ বিচার-বিশ্লেষণের পর রতনলাল নাথের সদস্যপদ খারিজ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রদেশ কংগ্রেসের তরফে রতনলাল নাথের বিধানসভার সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়৷ সে অনুযায়ী রমেন্দ্রচন্দ্র দেবনাথ চারদিন আগে বিধানসভায় তাঁর কক্ষে উবয় পক্ষকে ডেকে পাঠান৷ কিন্তু রতনলাল নাথ অসুস্থতার কারণ দেখিয়ে অধ্যক্ষের সামনে হাজির হননি এবং আরও দশ দিনের সময় চেয়ে নেন৷ যদিও প্রদেশ কংগ্রেসের প্রতিনিধিরা অধ্যক্ষের কক্ষে উপস্থিত ছিলেন এবং পুনরায় রতনলাল নাথকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় সদস্য পদ খারিজের আবেদন জানায়৷ অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ রতনলাল নাথকে আর বেশি সময় দিতে আগ্রহী ছিলেন না৷ সে অনুযায়ী শুক্রবার অধ্যক্ষ পাঁচবারের বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথের সদস্যপদ খারিজ করে দেন৷ যদিও বর্তমান বিধানসভার মেয়াদ অচিরেই শেষ হচ্ছে৷ আর যে কোনও সময় বিধানসবা নির্বাচন ঘোষিত হতে পারে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top