News Flash

  • Home
  • Uncategorized
  • জোরদার প্রস্তুতি, আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার
Image

জোরদার প্রস্তুতি, আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷  ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে নির্বাচন কমিশনে৷ রাজ্য নির্বাচন দফতরেও এর প্রভাব পড়েছে ব্যাপক৷ ত্রিপুরা নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, যে কোনও সময় নির্বাচন ঘোষণা হতে পারে রাজ্যে৷ তবে নির্বাচন ঘোষণার আগে কমিশনের একজন প্রতিনিধি রাজ্যে আসবেন৷ তিনি তার সফর কালে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখবেন৷ আর তাঁর সফরের অব্যবহিত পরেই নির্বাচন কমিশন তাঁদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে পারে৷ নির্বাচনী নির্ঘন্ট সম্পর্কে রাজ্য নির্বাচন দফতরকে প্রাথমিক কিছু ধারণা দেওয়া হয়েছে৷ তবে এখনও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানানো হয়নি৷ ডেপুটি নির্বাচন কমিশনার ঠিক কবে নাগাদ রাজ্যে আসবেন তা এখন স্পষ্ট জানানো হয়নি৷ তবে আগামীকাল সকালেই কমিশনের প্রতিনিধি রাজ্যে আসবেন বলে ধারণা করছে রাজ্য দফতর৷ এদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এখনও বিভিন্ন ক্ষেত্রে ক্রটির অভিযোগ উঠেছে৷ আর এই ক্রটিগুলি সারাইয়ের জন্য জেলাশাসকরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top