News Flash

  • Home
  • Uncategorized
  • জলাশয়ে বাস পড়ে যাওয়ার কারণে কর্ণাটকে নিহত ৭
Image

জলাশয়ে বাস পড়ে যাওয়ার কারণে কর্ণাটকে নিহত ৭

হাসান (কর্ণাটক), ১৩ জানুয়ারি (হি.স.): জলাশয়ে বাস পড়ে যাওয়ার কারণে কর্ণাটকের হাসনের কারীকেরা এলাকায় ৭ জনের মৃত্যু হয়। শুক্রবার গভীর রাত ৩:৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। শুক্রবার বেঙ্গালুরু থেকে ধর্মশালার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় হাসানের কৃষি কলেজের সামনে একটি জলাশয়ের মধ্যে পড়ে যায় বাসটি। বাসটির মধ্যে ৪৩ জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক এবং কনডাক্টারসহ ৫ জনের। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পুলিশ দাবি করেছে অতিরিক্তি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায় বাসটি। তার ফলেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃতদের পরিবারে নেমে আসে শোকের ছায়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top