News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেটার নয়ডায় দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন বক্সার জীতেন্দ্র মান, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

গ্রেটার নয়ডায় দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন বক্সার জীতেন্দ্র মান, তদন্ত শুরু করেছে পুলিশ

গ্রেটার নয়ডা, ১৩ জানুয়ারি (হি.স.): গ্রেটার নয়ডার সুরজপুরে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বক্সার জীতেন্দ্র মান (২৭)| সুরজপুর এলাকায় অভিজাত ফ্ল্যাট থেকে শুক্রবার বক্সারের গুলিবিদ্ধ দেহ করেছে পুলিশ| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (গ্রামীণ) সুনীতি সিং জানিয়েছেন, সেক্টর আলফা এলাকায় একটি ব্যামাগারের ট্রেনার ছিলেন বক্সার জীতেন্দ্র মান| তিনি থাকতেন জেটা সেক্টর ৩-এর অভিজাত এভিজে হাইটস আবাসনে| শুক্রবার দুপুর দু’টো নাগাদ ফ্ল্যাটে তাঁর গুলিবিদ্ধ দেহ দেখতে পান ব্যামাগারের প্রধান তথা বন্ধু প্রীতম টোকাস এবং পরিবারের সদস্যরা|
পুলিশ সুপার আরও জানিয়েছেন, গত বুধবার সকালে শেষবারের জন্য ব্যামাগারে দেখা গিয়েছিল জীতেন্দ্র মানকে| এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল| উদ্বিগ্ন হয়ে পড়েন প্রীতম ও জীতেন্দ্রর পরিবারের সদস্যরা| যোগাযোগ করতে না পেরে শুক্রবার দুপুরে জীতেন্দ্রর ফ্ল্যাটে যান তাঁর বন্ধু প্রীতম ও পরিবারের সদস্যরা| প্রীতমের কাছে একটি চাবি ছিল| সেই চাবি দিয়ে জীতেন্দ্রর ফ্ল্যাটের দরজা খুলে প্রীতম দেখেন রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে জীতেন্দ্রর নিথর দেহ| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় পুলিশ স্টেশনে| তদন্তকারীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন| খুনের ঘটনার কিনারা করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ|
প্রাক্তন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বক্সার জীতেন্দ্র মান উজবেকিস্তান, ফ্রান্স, কিউবা ও রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন| অবসর নেওয়ার পর সেক্টর আলফা এলাকায় একটি ব্যামাগারের ট্রেনার হিসেবে কাজ করতেন তিনি| জীতেন্দ্রর বাবা সত্যপ্রকাশ ও মা রাজবালা দক্ষিণ দিল্লির মুনিরকা এলাকায় থাকেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top