News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে আলু ছোঁড়ার অপরাধে গ্রেফতার ২
Image

উত্তরপ্রদেশ বিধানসভার বাইরে আলু ছোঁড়ার অপরাধে গ্রেফতার ২

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের বিধানসভার বাইরে আলু ছোঁড়ার অপরাধে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রাজ্যের রাজধানী লখনউয়ের সিনিয়র পুলিশ সুপার দীপক কুমার জানিয়েছেন, আলুগুলি কোনও কৃষক ছোড়েনি। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই আলুগুলি একদল ব্যক্তি ছুড়েছে। ধৃতদের মধ্যে কয়েকজন সমাজবাদী দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছিল। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই আলুগুলি কৃষকরা ছুঁড়েছিল। কিন্তু শনিবার তা বাতিল করে দেয় পুলিশ।
আলুর ন্যায্য মূল্য না পাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়ে ছিল। বাজারে আলুর দাম কেজি প্রতি ৪ টাকা কমে যাওয়ার পরেই কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কৃষকদের পক্ষ থেকে কেজি প্রতি আলুর দাম ১০ টাকা করতে হবে বলে দাবি করা হয়। যদিও ক্ষমতায় আসার পর আলু চাষিদের মনোবল বাড়াতে আলুর ন্যূনতম দাম কুইন্ট্যাল প্রতি ৪৮৭ টাকা করা হয়। কিন্তু তারপরেও বিরোধীরা এই বিষয়ে সরব হয়ে রয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top