News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে সেনা মহড়ায় দুর্ঘটনা, হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেলেন ৩ জন জওয়ান
Image

দিল্লিতে সেনা মহড়ায় দুর্ঘটনা, হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে গেলেন ৩ জন জওয়ান

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): রাজধানীতে সেনা মহড়া চলাকালীন দুর্ঘটনা| কমবেশি আহত হলেন ৩ জন জওয়ান| দিল্লি ক্যানটনমেন্ট প্লে গ্রাউন্ডে সেনা দিবসের প্যারাডের মহড়া চলছিল। আচমকাই হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে ঘটে যায় বিপত্তি। ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে সেনা প্রশাসন।
একটি ভিডিও-তে দেখা গিয়েছে, ৮ জন কমান্ডো একটি মহড়ার সময়ে স্লিদারিং অপরেশন-এ ছিলেন। তাঁরা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ‘ধ্রুব’ থেকে নিচে নামছিলেন। আর সেই সময়তেই দড়ি ছিঁড়ে গিয়ে ঘটে যায় বিপত্তি। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ৩ জন জওয়ান। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দড়িটি সঠিক পরিস্থিতিতে না থাকাতেই এই বিপত্তি। তবে গোটা ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি পালিত হয় সেনা দিবস। এ বছরও সেই দিনের উদযাপন ঘিরে চলছিল মহড়া।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top