News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার শীতলতম দিন ছিল রাজ্যে, নামছে পারদ
Image

সোমবার শীতলতম দিন ছিল রাজ্যে, নামছে পারদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ সোমবার ত্রিপুরায় শীতলতম দিন৷ ঘন কুয়াশায় চাদরে ঢেকে আছে সারা রাজ্য৷ সোমবার বেলা ১২টার

শীতের সকালে উষ্ণতার জন্য আগুন জ্বালিয়ে তাপ৷ সোমবার সকালে আগরতলায় তোলা নিজস্ব ছবি৷

পর থেকে ধীরে ধীরে সুর্যের আলো কিছুটা পরিস্কার হয়ে আসে৷ কিন্তু তিন থেকে চার ঘন্টার মধ্যেই আবার সূর্য ঢাকা পড়ে যায়৷ রবিবার গভীর রাত থেকে সারা রাজ্য ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল৷ সোমবার সকালে যানবাহন চলাচলে যথেষ্ট সমস্যা হয়েছে৷ দুপুরের পরও কুয়াশার রেশ কাটেনি৷ বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, চলতি মরশুমে রাজ্যের শীতলতম দিন সোমবার৷ এর আগে পারদ কতটা নীচে নামেনি৷ এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭৯ ডিগ্রি সেলসিয়াল৷ অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২২৭ ডিগ্রি সেলসিয়াল ছিল৷ উভয়ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের চাইতে দুই ডিগ্রি নীচে নেমে আসে৷ আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গেছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা নীচে নামতে পারে৷ সঙ্গে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে৷ এদিকে, শীত বস্ত্র কেনাকাটারও তৎপরতা লক্ষ করা গিয়েছে বাজারগুলিতে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top