News Flash

  • Home
  • Uncategorized
  • রতন নাথের বিধায়ক পদ খারিজের জন্য অধ্যক্ষ সকাশে কংগ্রেস
Image

রতন নাথের বিধায়ক পদ খারিজের জন্য অধ্যক্ষ সকাশে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি৷৷ ভোটের প্রাককালে কংগ্রেস ও বিজেপি’র তরজা চরমে উঠেছে৷ কংগ্রেস টিকিটে জয়ী বিধায়ক রতন লাল নাথ বিজেপি দলে যোগদানের পর বিধায়ক পদ খারিজের দাবীতে উঠেপড়ে লেগেছে পি সি সি সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সনহা৷ সোমবার রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র উভয় পক্ষের মতামত জানতে চেয়েছেন৷ কংগ্রেস দল অধ্যক্ষের কাছে দশম তফশিলের আইনী প্রেক্ষাপট তোলে ধরে বিধায়ক পদ খারিজের আবেদন জানিয়েছেন পি সি সি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা৷ রতন লাল নাথ শারীরিক অসুস্থতায় এদিন হাজির না থাকায় কোন মতামত দেয়নি অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথকে৷

বিধানসভার কোন সদস্য দলবদল করলে বিধায়ক পদ খারিজ করতে আইনী গ্যাড়াকল রয়েছে৷ দুপক্ষের মতামতের উপর পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷ তাঁর মতে, বিধানসভা নির্বাচন ঘোষণার মুখে চট জলদি কোন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়৷ রতন লাল নাথ ১০ দিন সময়সীমা চেয়েছেন মতামত প্রকাশের জন্য৷ এই আবেদনে বিধানসভার অধ্যক্ষ বিচার বিবেচনাধীন হওয়ার মতামত খুব সহসাই দিয়ে দেবেন বলে জানিয়েছেন শ্রীদেবনাথ৷

প্রদেশ কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক জানিয়েছেন অধ্যক্ষ বিধানসভার গড়িমা রক্ষায় সঠিক সিদ্ধান্ত নেবেন বিশ্বাস রয়েছে কংগ্রেসের৷ তিনি অভিযোগ করেছেন, দলত্যাগ আইনের জন্য বিধায়ক পদ খারিজ করার আইনী বিধান রয়েছে ভারতীয় সংবিধানের দশম তফশিলে৷ প্রশ্ণ উঠছে, নির্বাচন ঘোষণা হলে বিধায়ক পদ খারিজ করলেও কোন লাভ হবেনা কংগ্রেসের৷ তবে, বিজেপি দলের হয়ে বর্তমান সরকারের কোন বিধানসভা অধিবেশন না থাকায় কংগ্রেসের আন্দোলনের সারবত্বা নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top