News Flash

  • Home
  • Uncategorized
  • মাদ্রাসা গুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, ওয়াসিম রিজ়ভির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া
Image

মাদ্রাসা গুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, ওয়াসিম রিজ়ভির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): মাদ্রাসা গুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজ়ভির এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, এআইএমআইএম-এর প্রধান আসাউদ্দিন ওয়াসির| তিনি বলেন, রিজভি একজন বড় মাপের জোকার|
মঙ্গলবার এক সাক্ষাতকারে রিজভি জানিয়েছেন, অনেক মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইএএস তৈরি হলেও, বেশ কিছু মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয়েছে| কারণ ওই সব মাদ্রাসাগুলো শুধুই জঙ্গি তৈরি করে| তিনি আরও বলেন মাদ্রাসা গুলোতে সিবিএসসি এবং আইসিএসসি-র মত পাঠ্যক্রম চালু করা উচিত| পাশাপাশি ধর্মীয় শিক্ষার বিষয়টি ঐচ্ছিক হিসেবে রাখা উচিত| সাক্ষাত্কারে তিনি পরামর্শ দেন, মাদ্রাসা গুলোতে শুধু মুসলিমদেরই নয়, অন্য ধর্মের পড়ুয়াদের সুযোগ দেওয়া উচিত| তিনি বলেন, ‘আমি এব্যাপারে প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে ইতিমধ্যেই আবেদন জানিয়েছি|
এদিকে রিজ়ভির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলামিন-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি রিজ়ভিকে সবথেকে বড় জোকার বলে কটাক্ষ করেন। বলেন, “ও সব থেকে বড় জোকার ও সুবিধাবাদী\”। কোনও শিয়া অথবা সুন্নি মাদ্রাসায় এরকম শিক্ষা দেওয়া হচ্ছে তা প্রমাণ করে দেখাক। যদি প্রমাণ থাকে তাহলে নিজে যাক সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও দেখাক।” রিজভি আরএসএসের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top