News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরীর পুজো দিলেন অমিত শাহ
Image

মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরীর পুজো দিলেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারী৷৷ উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে গেলেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে তিনি পুজো দিলেন তিনি৷ সোমবার সকালে সরকারি অতিথিশালা থেকে উদয়পুরের উদ্দেশে রওয়ানা হন অমিত শাহ৷ কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অমিত শাহের কনভয় উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছয়৷ একান্ন শক্তিপীঠের এক পীঠ ত্রিপুরেশ্বরী মন্দির৷ যাবতীয় ধর্মীয় রীতিনীতি মেনে তিনি পুজো দেন৷ অমিত শাহের আগমনকে ঘিরে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়৷ উল্লেখ্য কড়া যেতে পারে, ইতোপূর্বেও অমিত শাহ এই মন্দিরে পুজো দিয়েছেন৷ কথিত আছে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর ভগবান শঙ্করকে শান্ত করতে বিষ্ণুচক্রের দ্বারা দেহ ছিন্ন ভিন্ন করেন৷ দেবীদেহ ৫১ খন্ডে খন্ডিত দেহ৷ দেবীর পায়ের বৃদ্ধাঙ্গুল যে স্থানে পড়ে সেখানেই ত্রিপুরেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়৷ বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লবকুমার দেব জানিয়েছেন, ত্রিপুরেশ্বরী মন্দিরের সঙ্গে অমিত শাহের পারিবারিক যোগাযোগ রয়েছে৷ গুজরাট নিবাসী অমিত শাহের জন্মের পর তাঁর নামকরণ করেছিলেন এই ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রধান পূজারী৷ সাধারণত গুজরাটের বাসিন্দাদের এ ধরনের নাম হয় না৷ ত্রিপুরার দেবী মন্দিরের পূজারী নামকরণ করায় এই বাঙালি নাম হয়েছে বিজেপি’র সর্বভারতীয় সভাপতির৷
এদিকে, দিল্লিতে বিজেপির সংসদীয় বোর্ডের জরুরি বৈঠক যোগ দিতে তড়িঘড়ি দিল্লি উড়ে গেছেন ত্রিপুরা সফররত দলের সর্বভারতীয় সভাপতি অমিত সাহ৷ সফর কাটছাঁট করায় আজ তাঁর অসমের গুয়াহাটি প্রবাস বাতিল করা হয়েছে৷ বিজেপি র সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পূর্ব নির্ধারিত সাংবাদিক সম্মেলনও করা হয়েছে৷ কাটছাঁট করা হয়েছে অনেক কর্মসূচি৷ সোমবার দুপুরেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন৷ দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বিজেপি র সংসদীয় বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে৷ এই বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা হওয়ার কথা৷ জানা গেছে, গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অমিত শাহের সঙ্গে কথা বলেছেন৷ এর পরই কর্মসূচি কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিজেপি-র প্রদেশ কমিটির তরফে ভিক্টর সোম জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ডাকা পার্লামেন্টারি বৈঠকে যোগ দিতে তিনি দিল্লি উড়ে গেছেন৷ রবিবার দুুটি জনসভা, বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনাচক্রে যোগদান সহ গভীর রাত পর্যন্ত রাজ্য পিজেপি নেতাদের নিয়ে ধারা বৈঠক করেছেন৷ চলতি মাসেই তিনি আবার বাজ্য সফরে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top