News Flash

  • Home
  • Uncategorized
  • বর্তমানে ভারতকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ : প্রধানমন্ত্রী
Image

বর্তমানে ভারতকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে বিশ্বব্যাঙ্ক এবং আইএমএফ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): বর্তমানে বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এবং মুডির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারতকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে| ভারতীয় জনগণের চিন্তা, লক্ষ্য এবং আকাঙ্খা সর্বদাই উচ্চমানের, তাই পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে ভারত| মঙ্গলবার রাজধানীতে আয়োজিত পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন (পিআইও) পার্লামেন্টারী সম্মেলনে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘বর্তমানে ভারতকে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে দেখছে বিশ্বব্যাঙ্ক, আইএমএফ এবং মুডির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান| ভারতীয় জনগণের চিন্তা, লক্ষ্য এবং আকাঙ্খা সর্বদাই উচ্চমানের, তাই পরিবর্তনের দিকে এগিয়ে চলেছে ভারত| একবিংশ শতাব্দীর চাহিদার কথা মাথায় রেখে প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার|’
পিআইও পার্লামেন্টারী সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘নির্মাণ, এয়ার ট্রান্সপোর্ট, মাইনিং, কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়্যার, বৈদু্যতিক সরঞ্জাম এবং অন্যান্য সেক্টরে অর্ধেকেরও বেশি বিনিয়োগ হয়েছে, গত তিন বছরে|’ প্রাকৃতিক বিপর্যয় বা সঙ্কটের সময় প্রতিবেশী দেশগুলিকে সর্বদাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত| এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নেপালে ভূমিকম্পের সময়, শ্রীলঙ্কায় বন্যার সময় এবং মালদ্বীপে জল সঙ্কটের সময় ভারত সর্বপ্রথম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে| ইয়েমেনে সঙ্কটের সময় আমরা ৪,৫০০ জন মানুষকে উদ্ধার করেছি|’পাশাপাশি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘শুধু ভারতীয় নয়, প্রবাসী ভারতীয়দের দিকেও সর্বদা নজর রাখছেন সুষমা স্বরাজ|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top