News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুর পানশালায় অগ্নিকাণ্ডে নিহত ৫
Image

বেঙ্গালুরুর পানশালায় অগ্নিকাণ্ডে নিহত ৫

বেঙ্গালুরু, ৮ জানুয়ারি (হি.স.): বিধ্বংসী অগ্নিকাণ্ডে বেঙ্গালুরুর একটি বার কাম রেস্তোরাঁতে নিহত ৫। রবিবার গভীর রাত ২:৩০ মিনিট নাগাদ আগুন লাগে শহরের কালাসিপালইয়া অঞ্চলের কুমবারাস সঙ্ঘ আবাসনের একতলায় অবস্থিত কৈলাস বার এন্ড রেস্টোরেন্ট নামে এক পানশালায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। গোটা এলাকাটিকে তারা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন এবং একটি দমকলের উদ্ধারকারী যান বা রেসকিউ ভিহিক্যাল। টানা কয়েক ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানানো হয়েছে ওই পানশালার ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকায় ৫ জন কর্মী আগুনে পুড়ে মারা গিয়েছে। পানশালার ভেতর থেকে আগুনের হল্কা এবং ধোয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশ এবং দমকলে খবর দেয়।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে আগুন যখন লাগে তখন পানশালার ভেতরে কোনও ক্রেতা ছিল না। সেই সময় পানশালার কর্মীরা ঘুমিয়ে ছিল। আগুন লাগার টের না পেয়ে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতদের পরিচয় জানা গিয়েছে মৃতেরা হলেন স্বামী(২৩), প্রসাদ(২০), মহেশ, মঞ্জুনাথ(৪৫), কেরথি(২৪)। মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কি কারণে আগুন লাগে তার তদন্ত চলছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা কালাসিপালইয়া এলাকায়।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top