News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সমাবেশে যোগ দিতে গিয়ে পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর জখম চবিবশ জন
Image

বিজেপির সমাবেশে যোগ দিতে গিয়ে পৃথক স্থানে যান দুর্ঘটনায় গুরুতর জখম চবিবশ জন

নিজস্ব প্রতিনিধি, বিরাশিমাইল, ৭ জানুয়ারি৷৷ বিজেপি’র র্যালীতে যোগ দিতে যাওয়ার পথে পৃথক স্থানে যান দূর্ঘটনায় আহত হয়েছেন ২৪ জন৷ ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাই সুকলের মাঠে রবিবার বিজেপির সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভর্তি হয়ে প্রচুর সংখ্যায় লোক সমবেত হয়৷ এরই মধ্যে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে টিআর-০২-১৬১৪ নম্বরের একটি বুলেরো পিকআপ ট্রাক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২২ জন৷ দুর্ঘটনাটি ঘটেছে আসামা আগরতলা জাতীয় সড়কের এস কে পাড়ায়৷ গাড়িতে থাকা প্রায় সকেলই আহত হয়েছেন৷ পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে মনু হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে আটজনকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চারজনের অবস্থা সংকটজনক হওয়ায় চারজনকে কুলাই হাসপাতাল থেকে আগরতলা জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷
অন্যদিকে ধনপুর হাসপাতালের সামনে বাইক উল্টে গিয়ে জখম দুইজন যুবক৷ জানা গিয়েছে, উৎসাহী মেজাজে অমিত শাহ’র সমাবেশে যোগ দেওয়ার পথে দূর্ঘটনার শিকার হয়েছেন যুবকরা৷ আহতদের উদয়পুর থেকে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top