News Flash

  • Home
  • Uncategorized
  • প্রজাতন্ত্র দিবসে দেশের সাতটি রাজ্যে নাশকতার আশঙ্কা জানাল গোয়েন্দা দফতর
Image

প্রজাতন্ত্র দিবসে দেশের সাতটি রাজ্যে নাশকতার আশঙ্কা জানাল গোয়েন্দা দফতর

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.): ভারতীয় গোয়েন্দা বিভাগ প্রজাতন্ত্র দিবসে দেশের কয়েকটি রাজ্যে বড়সর নাশকতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে| এই বিষয়ে তারা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে| জানা গিয়েছে, তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র দফতর উত্তরাখন্ড সহ সাতটি রাজ্যে বিশেষ সতর্কবার্তা জারি করেছে| ২৬ জানুয়ারি বড়সর নাশকতার আশঙ্কা প্রকাশের রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর হাতে পাওয়ার পর যে সাতটি রাজ্যে হাইএলার্ট জারি করেছে, সেই রাজ্যগুলো হল, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং রাজস্থান| কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এই রাজ্যগুলির গোয়েন্দা বিভাগ এবং প্রশাসনের সমস্ত উচ্চস্তরে ইতিমধ্যেই চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছে| স্বরাষ্ট্রমন্ত্রক তাদের রিপোর্টে জানিয়েছে, ২৬ জানুয়ারি রাজ্যগুলির অনুষ্ঠান চলাকালীন ড্রোন এবং আকাশ পথে হামলা চালান হতে পারে| এই সতর্কতা জারির পর এরমধ্যেই উত্তরাখন্ডে সতর্কতা বাড়িয়ে দেওয়া হয়েছে| এই সতর্ক জারি করার পর ওই রাজ্যে পুলিশের তরফে রাজ্যের বিশেষ বিশেষ জায়গায় কড়া সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে| রাজ্যের ডেপুটি কমিশনার (আইন-শৃঙ্খলা) অশোক কুমার জানিয়েছেন, এই খবরটা আমরা জেনেছি কিন্তু এখনও পর্যন্ত আমাদের হাতে কোনও চিঠি এসে পৌঁছয়নি| কিন্তু মৌখিক ভাবে এই খবর আমরা পাওয়ার পরই আমরা রাজ্যের বিভিন্ন সংবেদনশীল জায়গা গুলোকে চিহ্নিত করে সেই জায়গা গুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছি|

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top