News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, আতঙ্ক
Image

বিশালগড়ে গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৬ জানুয়ারি৷৷ শুক্রবার গভির রাতে বিশালগড়ের অফিসটিলা গ্রামীন ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা৷ শনিবার সকালে বিষয়টি ব্যাঙ্ক কর্মীর দিপঙ্কর বাবুর নজরে আসে৷ ব্যাঙ্কের কাছেই দিপঙ্কর বাবুর বাড়ি৷ দিপঙ্কর বাবুর স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ব্যাঙ্কের শাটার সহ কলাপ্সেবল শাটার ভাঙ্গা৷ ছড়িয়ে ছিটেয়ে পড়ে আছে ব্যাঙ্কের তালা ভাঙ্গার যন্ত্রাংশ৷ খবর জানানো হয় ব্যাঙ্কের আধিকারিককে৷ আধিকারিক ঠাকুরদাস দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসে৷ ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক প্রবির পাল সহ বিশালগড় থানার পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে নিয়ে আসা হয় ডগস্কোয়াড৷ অপর দিকে ব্যাঙ্ক কর্মীরা জানায় ব্যাঙ্কের লকারের কোন ক্ষতি হয়নি৷ ডাকাতির ঘটনা আড়াল করতে সিসি ক্যামেরা ও মেশিন  নিয়ে যায় ডাকাতের দল৷ খবর লেখা পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি পুলিশ৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ঘটনার খবরে৷ পুলিশের তদন্ত চলছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top