নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৬ জানুয়ারি৷৷ শুক্রবার গভির রাতে বিশালগড়ের অফিসটিলা গ্রামীন ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা৷ শনিবার সকালে বিষয়টি ব্যাঙ্ক কর্মীর দিপঙ্কর বাবুর নজরে আসে৷ ব্যাঙ্কের কাছেই দিপঙ্কর বাবুর বাড়ি৷ দিপঙ্কর বাবুর স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় ব্যাঙ্কের শাটার সহ কলাপ্সেবল শাটার ভাঙ্গা৷ ছড়িয়ে ছিটেয়ে পড়ে আছে ব্যাঙ্কের তালা ভাঙ্গার যন্ত্রাংশ৷ খবর জানানো হয় ব্যাঙ্কের আধিকারিককে৷ আধিকারিক ঠাকুরদাস দেবনাথ ঘটনাস্থলে ছুটে আসে৷ ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক প্রবির পাল সহ বিশালগড় থানার পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে নিয়ে আসা হয় ডগস্কোয়াড৷ অপর দিকে ব্যাঙ্ক কর্মীরা জানায় ব্যাঙ্কের লকারের কোন ক্ষতি হয়নি৷ ডাকাতির ঘটনা আড়াল করতে সিসি ক্যামেরা ও মেশিন নিয়ে যায় ডাকাতের দল৷ খবর লেখা পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকেই সনাক্ত করতে পারেনি পুলিশ৷ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে ঘটনার খবরে৷ পুলিশের তদন্ত চলছে৷
বিশালগড়ে গ্রামীণ ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, আতঙ্ক
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















