News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক রাজ্য ঃ রাজনৈতিক তরজায় ধন্দে রাজ্যবাসী
Image

পৃথক রাজ্য ঃ রাজনৈতিক তরজায় ধন্দে রাজ্যবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ পৃথক রাজ্য৷ অতি স্পর্শকাতর এই ইস্যুতে রাজনৈতিক তরজায় ধন্দে পড়েছেন রাজ্যবাসী৷ পৃথক রাজ্যের বাস্তবতা খতিয়ে দেখার জন্য নয়, জনজাতিদের আর্থসামাজিক এবং কৃষ্টি-সংসৃকতির মানোন্নয়নের ক্ষেত্রে ঘাটতিগুলি খুঁজে বের করার জন্যই কেন্দ্রীয় সরকার মোডালিটি কমিটি গঠন করবে, সাফ জানালেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ তাতে আইপিএফটি সভাপতি এনসি দেববর্মার দাবি,পৃথক রাজ্যের বাস্তবতা খতিয়ে দেখার জন্যই মোডালিটি কমিটি গঠন করবে কেন্দ্রীয় সরকার, তা বিপ্লববাবু সরাসরি খারিজ করে দিলেন৷ তাই বিজেপি ও আইপিএফটি নেতৃত্বের পৃথক বক্তব্যে অস্পষ্টতা রয়েছে, এই বিষয়টি উল্লেখ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা দাবি করেন, দুটো দল যৌথ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করুন তাঁরা পৃথক রাজ্য চাই না৷ এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর তোপ দাগেন, পৃথক রাজ্যের দাবিদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কমিটি গঠন মূলত রাজনৈতিক লাভের আশায় রাজ্যের অখণ্ডতা অনিশ্চিত হয়ে পড়েছে৷ তাতে, জাতি উপজাতি অংশের জনগণকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে৷

শনিবার দিনভর পৃথক রাজ্য ইস্যুতে রাজ্যে রাজনৈতিক তরজার লড়াই চরম আকার নিয়েছে৷ এই ইস্যুতে নিজ নিজ অবস্থান বিজেপি, কংগ্রেস এবং সিপিএম স্পষ্ট করেছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দৃঢ়তার সাথে জানান, আলাদা রাজ্য কখনো হতে দেবনা৷ বিজেপি পৃথক রাজ্যের দাবি সমর্থন করেনা৷ তিনি জানান, পৃথক রাজ্যের দাবি বাস্তবতা খতিয়ে দেখার জন্য কেন্দ্র মোডালিটি কমিটি গঠন করছেনা৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইপিএফটিকে পৃথক রাজ্যের বাস্তবতা খতিয়ে দেখতে মোডালিটি কমিটি গঠনের আশ্বাস দেননি৷ বিপ্লববাবু বলেন, কেন্দ্রীয় সরকার চাইছে রাজ্যের জনজাতিদের মূল স্রোতে নিয়ে আসতে৷ সেজন্য জনজাতিদের আর্থসামাজিক এবং কৃষ্টি-সংসৃকতির মানোন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে তা খুঁজে বের করার জন্যই গঠন করবে মোডালিটি কমিটি৷ তাঁর সাফ কথা, পৃথক রাজ্য ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে আইপিএফটির কোন আলোচনা হয়নি৷ তাঁর আরো বক্তব্য, আইপিএফটির সাথে জোট হলে অভিন্ন ন্যুনতম কর্মসূচীতে স্থান হবেনা আলাদা রাজ্যের প্রসঙ্গ৷

আইপিএফটি সুপ্রিমোর মোডালিটি কমিটি ইস্যুতে দাবি বিজেপি রাজ্য সভাপতি সরাসরি খারিজ করে দেওয়ায় পৃথক রাজ্য নিয়ে তাদের বিরুদ্ধে অস্পষ্টতার অভিযোগ তুলেছে প্রদেশ কংগ্রেস৷ এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে পৃথক রাজ্য ইস্যুতে আইপিএফটির এবং বিজেপির মধ্যে কি চুক্তি হয়েছে তা ব্যাখ্যা করার অনুরোধ জানিয়েছেন৷ পাশাপাশি পৃথক রাজ্য ইস্যুতে বিজেপি এবং আইপিএফটিকে যৌথ সাংবাদিক সম্মেলনে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি৷ এদিন বীরজিৎবাবু বলেন, পৃথক রাজ্য ইস্যুতে আইপিএফটি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছে৷ বিজেপির সাথেও এই ইস্যুতে আইপিএফটির বৈঠক হয়েছে৷ আগামীকাল রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ তাই অমিত শাহকে পৃথক রাজ্য ইস্যুতে বিজেপির সাথে আইপিএফটির কি চুক্তি হয়েছে তা ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, আইপিএফটি পৃথক রাজ্যের দাবিতে সরছেনা, তা পরিস্কার হয়ে গেছে৷ তাই তিনি চাইছেন, যৌথ সাংবাদিক সম্মেলনে বিজেপি এবং আইপিএফটি বলুক তাঁরা পৃথক রাজ্য চান না৷ তাঁর কটাক্ষ, এই ইস্যুতে পর্দার আড়ালে থাকলে চলবেনা৷ তিনি উদ্বেগের সুরে বলেন, পৃথক রাজ্যের যৌক্তিকতা নিয়ে কোন কমিটি হতে পারেনা৷ এই ইস্যুতে মোডালিটি কমিটি সমর্থন করিনা৷ তাঁর সাফ কথা, প্রদেশ কংগ্রেস পৃথক রাজ্য হতে দেবেনা৷

এদিকে, শাসকদল সিপিএমও পৃথক রাজ্য ইস্যুতে এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আইপিএফটির বৈঠক নিয়ে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করেছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর মোডালিটি কমিটি নিয়ে বলেন, রাজ্যের অখণ্ডতা সুনিশ্চিত না করে রাজনৈতিক লাভের আশায় জাতি উপজাতি অংশের জনগণকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে৷ এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং আইপিএফটির বক্তব্য জানা গেলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে৷ তাঁর অভিযোগ, বিজেপি এমনকি কেন্দ্রীয় মন্ত্রিসভা পেছন থেকে আসকারা দিয়ে বিভেদ তৈরির চেষ্টায় আইপিএফটিকে সাহসী করে তুলেছে৷ দফায় দফায় তাদের গোপন বৈঠক হয়েছে৷ আইপিএফটির আওয়াজ জোরদার করে তুলতে কাদের মদত রয়েছে তা এখন স্পষ্ট হয়ে গেছে৷ তাঁর কথায়, আলাদা রাজ্যের দাবিদাররা সন্ত্রাসবাদি না হয়েও সন্ত্রাসবাদি কায়দায় রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুলেছে৷ তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন এনএলএফটি আগামী নির্বাচনে আইপিএফটিকে মদত দেবে বলে ঘোষণা দিয়েছে৷ প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশের গোপন ঘাঁটি থেকে ভারত বিরোধী শক্তি এরাজ্যে বামফ্রন্টকে পরাস্ত করতে গেইম প্লেন তৈরি করছে৷ তাঁর আরো দাবি, অশুভ শক্তির গোপন ষড়যন্ত্র চলছে৷ তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত কিছু জেনে বুঝেও পৃথক রাজ্যের প্রাসঙ্গিকতা নিয়ে বিচার বিবেচনা করতে চাইছে৷ তিনি কটাক্ষের সুরে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভেদকামী শক্তি সাম্প্রদায়িক শক্তিকে মদত দিচ্ছে৷ তাই তিনি অখণ্ড ত্রিপুরার পক্ষে সিপিএমের দৃঢ় অবস্থান এদিন আবারও স্পষ্ট করে দিয়েছেন৷ তাঁর আশঙ্কা, এনএলএফটি জঙ্গিরা রাজ্যের সীমান্ত অতিক্রম করে এপারে ঢোকার চেষ্টা করছে৷ কিন্তু তাঁরা তাতে কোন ভাবেই সফল হবেনা৷ তিনি আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, কেন্দ্র যদি এরাজ্যে রাষ্ট্রপতি শাসন চায় তাহলে তাঁরা সেটা করতে পারবে৷

পৃথক রাজ্য ইস্যুতে রাজনৈতিক তরজায় রাজ্যের জাতি উপজাতি জনগণ ধন্দে পড়েছেন৷ ফলে এই ইস্যুতে অস্থিরতা সহসা মিটবেনা বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top