News Flash

  • Home
  • Uncategorized
  • দল থেকে ফের ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন
Image

দল থেকে ফের ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন

কেপটাউন, ৭ জানুয়ারি (হি.স.) : প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন দল থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য পেসার ডেল স্টেইন। জানা গিয়েছে, বাঁ গোড়ালিতে চোটের কারণেই তিনি আর খেলতে পারবেন না। চোট এতটাই গুরুতর যে আগামী দুটো ম্যাচেও তিনি অনিশ্চিত বলে অাশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার খেলার মধ্যাহ্নভোজের বিরতির পর যখন বল করতে এসেছিলেন, তখন হঠাৎ বেকায়দায় তিনি মাটিতে পড়ে যান। তারপরই যন্ত্রণায় কাতরাতে থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, চলতি টেস্ট ম্যাচে তাঁর খেলা একেবারেই অসম্ভব। হাসপাতালের রিপোর্টে আরও বলা হয়েছে, আগামী ৪-৬ সপ্তাহ স্টেইনকে মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ হল, বাকি সিরিজেও তিনি হয়ত আর খেলতে পারবেন না। গতবছর নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন স্টেইন। তারপর থেকে ৩৪ বছর বয়সি এই ফাস্ট বোলারকে আর প্রথম শ্রেণির ক্রিকেটেও খেলতে দেখা যায়নি। এরপর চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে ফিরে অাসেন স্টেইন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top