News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি-আরএসএস হিংসা ও বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বৃন্দা কারাতের
Image

বিজেপি-আরএসএস হিংসা ও বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বৃন্দা কারাতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ বিজেপি এবং আরএসএস হিংসা ও বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত৷ শুধু তাই নয় দেশের মধ্যে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি৷ ত্রিপুরাতেও বিজেপি বিভাজনের রাজনীতি করছে৷ ব্যাপক হিংসা ছড়ানোর চেষ্টা করছে বলে বৃন্দা কারাত অভিযোগ করেছেন৷ শুক্রবার তিনি ধলাই জেলার কমলপুর টাউন হল চত্বরে সিপিএমের এক সভায় বক্তব্য রাখেন৷  তিনি তাঁর বক্তব্যে বিজেপি-তে ভারতীয় জুমলা পার্টি হিসেবে আখ্যায়িত করেন৷ তিনি বলেন, বিজেপি শুধুমাত্র জনগণকে মিথ্য প্রতিশ্রুতি দিয়ে থাকে৷ দল লোকসভা নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে৷ বিজেপির সরকার বিমুদ্রাকরণ করেছে, তাতে জনগণের অসহনীয় দুর্ভোগে পড়তে হয়েছে৷ ২০ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছেন৷ এখন এই দল ত্রিপুরায় এসব করতে চাইছে৷ আরএসএস-কে রাষ্ট্রীয় সর্বনাস সমিতি আখ্যা দিয়ে বৃন্দা করাত অভিযোগ করেন আরএসএস এরাজ্যে সংগঠন বিস্তার করে বিভাজনের চেষ্টা চালাচ্ছে এবং হিংসার পরিবেশ সৃষ্টি করছে৷ বৃন্দা কারাত বলেন, তারা চাইছে জনগণকে বিভাজন করে ভারতকে হিন্দু পাকিস্তান বানাতে৷ কিন্তু, তাদের এই ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না৷ বৃন্দা কারাতের দাবি বিজেপিকে এখানে সরকার গড়তে দেবে না জনগণ৷ এদিন এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অঞ্জন দাস এবং বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top