News Flash

  • Home
  • Uncategorized
  • স্যোসাল মিডিয়াতে রাজনৈতিক উত্তাপ
Image

স্যোসাল মিডিয়াতে রাজনৈতিক উত্তাপ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে৷ শুধুমাত্র মাঠঘাটেই রাজনৈতিক তৎপরতা নয়, এবারে স্যোসাল মিডিয়াতেও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে৷ কিন্তু, এই তৎপরতা এতটাই সক্রিয় হয়ে উঠেছে যে রাজনৈতিক ভাবে আক্রোশ মিটাতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ স্যোশাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা নানা ধরনের ছবি কিংবা মতামত পোস্ট করেন৷ দেখা গিয়েছে পুলিশের সিআইডি শাখার তরফ থেকে বেশ কয়েকজন বিজেপি সমর্থককে তলব করা হয়েছে এবং নানা ধরনের প্রশ্ণ করা হয়েছে৷ যুব মোর্চার তরফ থেকে অভিযোগ করা হয়েছে তা পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে৷ থানাকে ডিঙ্গিয়ে সিআইডির এই তৎপরতা এবং অযথা হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার তরফ থেকে পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষিকে ডেপুটেশন দেওয়া হয়৷ দাবি জানানো হয় অবিলম্বে এই হয়রানি বন্ধ করার৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top