News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে বিদ্যুৎ নিগমে ঘুঘুর বাসা, ক্ষুব্ধ গ্রাহকরা
Image

বিশ্রামগঞ্জে বিদ্যুৎ নিগমে ঘুঘুর বাসা, ক্ষুব্ধ গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৪ জানুয়ারি৷৷ বিদ্যুৎ বিলের বই’র সংকট চলছে দীর্ঘদিন ধরে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারের অফিসে৷ প্রায় বছর খানেক ধরে বিদ্যুৎ নিগমের অফিস থেকে গ্রাহকরা বুিদ্যৎ বিলের বই পাচ্ছে না৷ বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের অফিসের উপর বেজায় ক্ষুব্ধ গ্রাহকরা৷ ইদানিং যারা নতুন বিদ্যুৎ কানেকশন নিচ্ছেন তারা ও বিদ্যুৎ বিলের বই পাচ্ছেন না৷ যদিও এখন কম্পিউটারেই বিল হয়৷ এর পর ও গ্রাহকরা কিন্তু বই চাইছে৷ কিন্তু অফিস বই দিতে পারছে না৷ যাদের বিদ্যুৎ এর বিলের বই লিখা শেষ হয়েছে, তারা ও দীর্ঘদিন ধরে অফিসে বিলের বই চেয়ে পাচ্ছেন না৷ পূরনো গ্রাহকদের একটা বড় অংশের বিদ্যুৎ এর বিলের বই নেই৷ কারন বই এর কাগজ শেষ৷ গ্রাহকরা অভিযোগ করেছেন তারা অর্থাৎ বিদ্যুৎ নিগমের অফিসের কর্মকর্তারা গ্রাহকদের অভিযোগকে পাত্তাই দিচ্ছেন না৷ গ্রাহকদের বক্তব্য হল যদি কোন মাসের বিল নিয়ে অফিস এবং গ্রাহকের মধ্যে কোন সমস্যা বাঁধে তার জন্যই বিদ্যুৎ বিলের বই’র দরকার৷ অনেকে বলে কম্পিউটার বিলে কোন ভুল নেই৷ আবার অনেকের বক্তব্য হল কম্পিউটার তো মানুষই চালায়৷ তাহলে ভুল হবে না কেন? চড়িলাম বিদ্যুৎ নিগমের সাব-অফিসে প্রতিমাসে বিদ্যুৎ বিল দিতে আসে ২০,২১,২২ এবং ২৩ তারিখে৷ যারা বিল নিতে আসে তাদের কাছে গ্রাহকরা প্রতিমাসে বিদ্যুৎ বিলের বই চাইছে৷ নিগমের কর্মীদের বক্তব্য হল অফিসে বই নেই৷ বই এর সংকট চলছে৷ গ্রাহকদের বক্তব্য বল এক বৎসর ধরে সংকট চলছে বই এর৷ আর কতদিন চলবে বিদ্যুৎ বিলের বই এর সংকট৷ এলাকাবাসীর বক্তব্য বল অতিদ্রুত যেন বিশ্রামগঞ্জ বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারে অফিস নতুন বিদ্যুৎ বিলের বই এর জন্য সদর্থক ভূমিকা নেয়৷ না হলে যে কোন দিন অফিস ঘেরাও হতে পারে এমই অভিমত গ্রাহকদের৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top