News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা, নিহত ২
Image

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনা, নিহত ২

মুজফফরনগর (উত্তরপ্রদেশ), ৫ জানুয়ারি (হি.স.) : ট্রাকের ধাক্কায় নিহত দুই ব্যক্তি। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরপুর জেলার পারাসোল গ্রামের কাছে একটি বাস স্টেন্ডে। প্রত্যক্ষদর্শীদের দাবি অতিদ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি চায়ের দোকানে। ট্রাকের ধাক্কায় গুড়িয়ে যায় চায়ের দোকানটি। তখন দোকানের ভিতরে ছিলেন দুই ব্যক্তি।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা মৃত বলে ঘোষণা করে।এই দুর্ঘটনা প্রসঙ্গে শুক্রবার সার্কেল ইনস্পেক্টর হরি রাম যাদব বলেন, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে চম্পট ট্রাক চালক। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালককে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। অন্যদিকে পুলিশের তরফে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতরা হলেন লল্লন সিং(৬০) এবং সালেক চাঁদ (৫৮)। মৃতদেহগুলিকে ময়না তদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top