News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে রেল ইঞ্জিন চালানোর প্রস্তাব পাঠানো হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ দিয়ে রেল ইঞ্জিন চালানোর প্রস্তাব পাঠানো হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজ্যে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে পাঠানোর উপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ আজ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে নবনির্মিত কর্র্পেরেট ভবনের আনুষ্ঠানিক দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের যে সমস্ত রাজ্যে বিদ্যুতের ঘাটতি রয়েছে সেই সব রাজ্যে বিদ্যুৎ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ তিনি বলেন, বিদ্যুৎ সভ্যতার অন্যতম অগ্রদূত৷ উন্নয়ন ও বিদ্যুৎ এখন সমার্থক৷ উন্নয়নের কাজে এখন বিদ্যুৎ ছাড়া ভাবাই যায়না৷ আগে ডিজেল জেনারেটরের মাধ্যমে আগরতলা সহ অন্যান্য স্থানে বিদ্যুতের সরবরাহ করা হত৷ সেই জায়গা থেকে রাজ্য এখন বিদ্যুতে উদ্বৃত্ত হয়েছে৷ এটা অসাধারণ সাফল্য৷ বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ১৪০ মেগাওয়াটের বিদ্যুৎ দেওয়া হচ্ছে৷ যদিও নিগম ১৬০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ দেওয়ার অবস্থায় রয়েছে৷ কিন্তু বাংলাদেশ তা নিতে পারছেনা৷ তিনি বলেন, রাজ্যের প্রায় ৮৩ শতাংশ পরিবারে বিদ্যুৎ চলে গেছে৷ বাদী ১৭ শতাংশ পরিবারে আগামী ২-৩ বছরের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে৷ তারপরও রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে৷ এই উদ্বৃত্ত বিদ্যুৎ শিল্প কারখানায় ব্যবহার করা হবে৷ তিনি আরও বলেন, রাজ্যে আরও একটি বিকল্প রেল পথ নির্মাণের জন্য দাবী জানানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ এই বিকল্প রেল পথটি ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, আগরতলা, সোনামুড়া হয়ে সাব্রুমে যাবে৷ পাশাপাশি কয়লা বা ডিজেলের পরিবর্তে রাজ্যের উদ্বৃত্ত বিদ্যুৎকে রেল ইঞ্জিন চালানোর কাজে ব্যবহারের জন্য এন এফ রেলওয়েকে প্রস্তাব পাঠানো হয়েছে৷ তারা এই প্রস্তাব গ্রহণ করে পরীক্ষা করে দেখার জন্য আশ্বাস দিয়েছেন৷ এতে নিগমের যেমন লাভ হবে তেমনি পরিবেশেও কোন ধরণের প্রভাব পড়বে না৷ মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন, বিদ্যুতের সার্বিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাঙ্কের সাথে চুক্তি হয়েছে৷ ১৩৭২ কোটি টাকার প্রকল্প কার্যকরী হলে লো-ভোল্টেজের সমস্যা থাকবে না৷ তিনি রাজ্যে সরকারের থেকে কোন ধরণের আর্থিক সহায়তা না নিয়ে নিগম তার নিজস্ব উদ্যোগে এই যে সুবিশাল ভবনটি তৈরী করেছে এর জন্য ধন্যবাদ জানান৷ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যুৎ মন্ত্রী মানিক দে বলেন, বিদ্যুৎ ক্ষেত্র রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ বর্তমানে রাজ্যে ৮ লক্ষের উপর বিদ্যুতের গ্রাহক রয়েছেন৷ আগামী ২-৩ বছরের মধ্যেই সমস্ত এলাকা বিদ্যুতের আওতায় চলে আসবে৷ তিনি বলেন, ২০১৪ সাল থেকে রাজ্য সরকার এখন পর্যন্ত কোন বিদ্যুতের বিল বাড়ায়নি৷ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার, নিগমের সি এম ডি জয়ন্ত বরকাকতি প্রমুখ বক্তব্য রাখেন৷ চারতলা বিশিষ্ট (গ্রাউন্ড ফ্লোর সহ) এই কর্পোরেট ভবন নির্মাণে ১৫ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top