News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে জাতিদাঙ্গার পেছনে রাজনৈতিক চক্রান্ত কাজ করছে, দাবি শিবসেনা সাংসদের
Image

মহারাষ্ট্রে জাতিদাঙ্গার পেছনে রাজনৈতিক চক্রান্ত কাজ করছে, দাবি শিবসেনা সাংসদের

নয়াদিল্লি৩ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রে জাতিদাঙ্গা নিয়ে মুখ খুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের রাজ্যকে জাতির নামে ভাঙার প্রক্রিয়া চলছে। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। এর আগে জাতির নামে এইরকম ঘটনা কোনও দিন রাজ্যে ঘটেনি। পাশাপাশি এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে শিবসেনা সাংসদ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করুক। নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু অদৃশ্য হাত মহারাষ্ট্রকে শেষ করার জন্য কাজ করছে। কারা এর পেছনে রয়েছে সেটা প্রধানমন্ত্রীর খোঁজা উচিত।

উল্লেখ্যভিমা-কোরেগাঁও হিংসায় উত্তপ্ত গোটা মহারাষ্ট্রের। এই হিংসা নিয়ে বিজেপি ও কংগ্রেস নেতাদের মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ চরমে উঠেছে। এই হিংসার ফলে রাজ্যের সাতটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। বুধবার এই ঘটনার প্রতিবাদের মহারাষ্ট্রে বনধের ডাক দিয়েছে দলিত নেতারা। 

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top