News Flash

  • Home
  • Uncategorized
  • কারও চোখ রাঙানি, ধমকানি সহ্য করব না : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

কারও চোখ রাঙানি, ধমকানি সহ্য করব না : মমতা বন্দ্যোপাধ্যায়

বর্ধমান,২ জানুয়ারী(হি.স.): ভাতই আমাদের বাঁচিয়ে রাখে। মোটা ভাতমোটা রুটি খাব। তবুও কারও কাছে আত্মসমর্পন করব নয়। মঙ্গলবার বর্ধমানের মাটি উৎসব থেকে নাম না করে কেন্দ্রে বিজেপি সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি রাজ্যের কৃষকদের একগুচ্ছ উন্নয়নের ফিরিস্তি শোনালেন। এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার বর্ধমানের মাটি তীর্থ কৃষি কথায় ষষ্ঠ বর্ষের মাটি উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে তিনি বলেন,” জেলায় ৪ লক্ষ ৪০ হাজার শৌচাগার তৈরী হয়েছে। দুই বর্ধমান জেলা নির্মল জেলা ঘোষনা করা হল।” পাশাপাশি দুই জেলার জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতির হাতে এদিন ট্রফি তুলে দেন তিনি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ৭২ টি প্রকল্পের শিলান্যাস ও ১৫ টি প্রকল্পের উদবোধন করেন তিনি। ৫৭টি কন্যাশ্রী ক্লাবের মেয়েরা গত ৫ মাসে ১১২ টি বাল্যবিবাহ রোধ করায় উচ্ছ্বসিত প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এবং তাদের পুরষ্কৃত করার জন্য পুলিশকে নির্দেশ দেন।

এদিন কেন্দ্রে এনএডিএ সরকারকে নাম না করে বার্তা দেন। ভাতই আমাদের বাঁচিয়ে রাখে। মোটা ভাত মোটা রুটি খাব। তবুও কারও কাছে আত্মসমর্পন করব না। কারও কাছে মাথা নীচু করব না।” তিনি বলেন,” বাজারে ১ কিলো চাল ২৫ টাকা। আমরা ৮ কোটি পরিবারকে ২ টাকা কিলো চাল দিই। ২৩ টাকা করে ভর্তুকিতে। ৫০ লক্ষ পরিবারকে আর্ধেক দামে চাল দিই। তাই কারও চোখ রাঙানিধমকানি সহ্য করব না। বাংলা মাথা উঁচু করে চলে।” তিনি আরও বলেন, ” রাজ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৩০ লক্ষ কৃষক পরিবারকে ১২০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রাজ্যে ১৮৬টি কিষাণ মাণ্ডি৫৯৬টি কাষ্টমস সেণ্টার৩১৬টি ধান ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ২১ লক্ষ হেক্টর জমিকে কিষাণ বীমার আওতায় নিয়ে আসা সহ কৃষি জমির খাজনা মুকুব করা হয়েছে। আমাদের সরকার কথা কম বলে কাজ বেশি করে । আর তাই পরপর পাঁচ বার আমরা ভারত সরকারের কাছ থেকে কৃষি কর্মন পুরস্কার পেয়ছি। ভারত সরকার আমাদের মুখ দেখে সেই পুরস্কার দেয়নি। কাজ দেখে দিয়েছে।\”

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top