News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার জনস্বার্থবাহী সমস্ত দায়িত্ব থেকে সরে আসতে চাইছে ঃ মুখ্যমন্ত্রী
Image

কেন্দ্রীয় সরকার জনস্বার্থবাহী সমস্ত দায়িত্ব থেকে সরে আসতে চাইছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ সুস্থ একটা পরিমন্ডল যা দেহকে রোগমুক্ত রাখার জন্য জরুরী তা অসুস্থ হয়ে পড়েছে৷ এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা নিতে হবে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা আয়োজিত ‘আমার ত্রিপুরা ঃ সুস্থ ত্রিপুরা’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷ নতুন বছরের সন্ধ্যায় সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সামগ্রিক দিক দিয়ে দেখতে গেলে গত বছরটা কিন্তু আমাদের সবার জন্য খুব একটা ভাল যায়নি৷ জিনিষ পত্রের দাম বাড়ার বিষয়টি এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে৷ অস্বাভাবিক হারে ভোগ্যপণ্যের মুদ্রাস্ফীতি ঘটেছে৷ এই সময়ে টাকার দাম যে হারে কমেছে তা এর আগে এমন কখনো ঘটেনি৷ শুধু গত বছরই প্রায় পনের হাজারের মত কৃষক আত্মহত্যা করেছেন৷ গ্রামের কৃষক দলে দলে খাদ্যের সন্ধানে শহরমুখী হচ্ছেন৷ কৃষি এখন লাভজনক নয়৷ বছরে দুই কোটি বেকারকে চাকুরী দেবার না করে সবাইকে ঠকানো হয়েছে৷ কাজ তৈরী হবার পরিবর্তে উল্টো কাজ চলে যাচ্ছে৷ এক সমীক্ষায় দেকা েেছ যে প্রায় ৯৪ লক্ষ কর্মরত লোক কাজ হারিয়েছেন৷ নতুন পদ সৃষ্টি হচ্ছেনা৷ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে প্রতি বছর ৬০-৭০ হাজার ছেলে মেয়ে কাজ হারাচ্ছে৷ সরকার জনস্বার্থবাহী সমস্ত দায়িত্ব থেকে সরে আসতে চাইছে৷ তাদের সমস্ত নীতিই পরিচালিত হচ্ছে মুনাফার দিকে লক্ষ্য রেখে৷

মুখ্যমন্ত্রী বলেন, মানব সম্পদ উন্নয়নের জন্য দুটি প্রধান শর্তই হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য৷ অথচ দুটি ক্ষেত্রেকেই ব্যবসায়ীদের হাতে তুলে দেবার চেষ্টা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ণ ৯০ শতাংশ মানুষের স্বার্থ ভুলে ১০ শতাংশ মানুষের স্বার্থে চলার চেষ্টা হচ্ছে – এ কেমন দেশ? সুখের কথা এসবের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে৷ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন৷ রাষ্ট্রের চরিত্র বদলে দেবার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে সবাইকেই সোচ্চার হবার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট হেপাটোলজিস্ট ডাঃ অভিজিৎ চৌধুরী বলেন, একটা অসহনীয় অবস্থার মধ্য দিয়ে গোটা দেস চলেছে৷ সুস্থতার সংজ্ঞাই পাল্টে দেবার চেষ্টা হচ্ছে৷ দেশের সরকার মানুষের চিকিৎসার দায়িত্ব নিজের হাতে রাখতে না পারলে এ দেশ কোনদিন সুস্থ থাকতে পারবেনা৷ স্বাস্থ্য পরিষেবাৈর মূল দায়িত্ব প্রধানত ঃ সরকারকেই নিতে হবে৷

হৃদরোগ কিভাবে ঠেকানো যায় সে সম্পর্কে সভায় আলোচনা করেন বিশিষ্ট কার্ডিওলডিষ্ট ডাঃ অজিত রঞ্জন চৌধুরী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক৷ অনুষ্ঠানে চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাজ্যের তুণ চিকিৎসক ডাঃ শুভাশিস দে-কে ‘ডক্টর অব দি ইয়ার’ পুরস্কারে পুরসৃকত করা হয়৷ তার হাতে স্মারক উপরার এবং মানপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ অনুষ্ঠানে ডাঃ অভিজিৎ চৌধুরী এবং ডাঃ অরূপ দাস বিশ্বাস রোগীদের বিভিন্ন প্রশ্ণের উত্তর দেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top