News Flash

  • Home
  • Uncategorized
  • গত একবছরে উপত্যকায় ২০৬ জঙ্গি খতম হয়েছেঃ পুলিশকর্তার দাবি
Image

গত একবছরে উপত্যকায় ২০৬ জঙ্গি খতম হয়েছেঃ পুলিশকর্তার দাবি

শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.) : গত একবছরে উপত্যকায় জঙ্গি দমনে সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। এমনই দাবি করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এসপি ভাইড। রাজ্যের পুলিশের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে ২০১৭ সালে ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হয়েছে ২০৬ জঙ্গি। শুধু তাই নয়, জঙ্গি দলে নাম লেখানো ৭৫ জনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে সমাজের মূল স্রোতে। শ্রীনগরে একটি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্যের পুলিশের প্রধান।

সাংবাদিক সম্মেলনে জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দাবি করেছেন উপত্যকায় জঙ্গি দমনের অপারেশন অল আউট সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এর পেছনে পাক মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, “সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে জঙ্গি দলে নাম লেখানো ব্যক্তিদের ফিরিয়ে আনাটাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই ‘অপারেশন অল আউট’-এর মত মিশন চালু হয়েছে।” নিজের বক্তব্যের স্বপক্ষে তিনি যুক্তি দেখিয়ে বলেন, “এই বছরে আমাদের হাতে ২০৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে এটা ঠিক। একইসঙ্গে আমাদের হাত ধরেই ৭৫ জন যুবক ফিরে এসেছে সমাজের মূল স্রোতে। যারা জঙ্গি দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল।”

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top